বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ইলিয়াসকে নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন মির্জা আব্বাস

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১

ইলিয়াসকে নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নিখোঁজ ইলিয়াস আলীর বিষয়ে দলের কাছে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। এর আগে দলের পক্ষ থেকে তার কাছে বক্তব্যের ব্যাখ্যা জানতে চেয়ে চিঠি দেয়া হয়। ২৬ এপ্রিল (সোমবার) এ কথা জানিয়েছেন মির্জা আব্বাস নিজেই। বিএনপি দফতরের সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল বিকালে দফতরের দায়িত্বপ্রাপ্ত, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের কাছে চিঠি পাঠান মির্জা আব্বাস। এরপর প্রিন্স চিঠিটি দলের মহাসচিবের কাছে পাঠান।

এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্ধ্যায় বলেন, মির্জা আব্বাসের ব্যাখ্যা পেয়েছি। এখন তার বক্তব্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পৌঁছে দেওয়া হবে। মির্জা আব্বাস বলেন, নিখোঁজ ইলিয়াস আলীর বিষয়ে আমার দেওয়া বক্তব্যের ব্যাখ্যা চেয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে চিঠি দিয়েছিলেন গত ২২ এপ্রিল। ২৬ এপ্রিল (সোমবার) ছিল শেষদিন। আমি নির্ধারিত সময়ে চিঠি পৌঁছে দিয়েছি। কি জবাব দিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে মহাসচিব বলতে পারবেন।

গত ১৭ এপ্রিল ইলিয়াস আলীর নিখোঁজের নয় বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় মির্জা আব্বাস বলেছিলেন, আমি জানি, বাংলাদেশ সরকার বা আওয়ামী লীগ সরকার ইলিয়াসকে গুম করে নাই। কিন্তু গুমটা করল কে? এই সরকারের কাছে আমি এটা জানতে চাই। ইলিয়াস গুম হওয়ার আগের রাতে দলীয় অফিসে কোনো এক ব্যক্তির সঙ্গে তার বাকবিতণ্ডা হয় মারাত্মক রকমের। ইলিয়াস খুব গালিগালাজ করেছিল তাকে। সেই শয়তানগুলো আমাদের দলে এখনো রয়ে গেছে।

তাদের চিহ্নিত করার জন্য ওই ভার্চুয়াল আলোচনায় প্রধান অতিথি হিসেবে যুক্ত বিএনপি মহাসচিবের প্রতিও অনুরোধ রাখেন মির্জা আব্বাস।

তার এমন বক্তব্যে দলে ও দলের বাইরে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। এরপর দলের পক্ষ থেকে চাপে পড়ে পরদিন নিজের শাহজাহানপুরের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা আব্বাস দাবি করেন মিডিয়ায় তার বক্তব্য খণ্ডিত করে প্রচার করেছে। এরপর দলের পক্ষ থেকে তার বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়।

Posted ৬:০৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2229 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.