বাংলাদেশ অনলাইন : | শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের বৈঠকের পর এক ব্রিফিংয়ে তার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ কথা জানান।
প্রধান উপদেষ্টার বরাত দিয়ে প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা সন্তুষ্টি প্রকাশ করেছেন যে, যেভাবে ক্যাম্পেইনটা চলছে, তিনি বলেছেন—সারা দেশে উৎসাহ-উদ্দীপনা শান্তিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে। কেউ কারোর বিরুদ্ধে কোনো কথা বলছেন না, কোনো অভদ্র আচরণও হচ্ছে না। আমাদের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য এটি ইতিবাচক পরিবর্তন।
শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, এখনও পর্যন্ত প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। আমরা সন্তুষ্ট, উই আর ভেরি হ্যাপি।
Posted ১১:১৪ অপরাহ্ণ | শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh