শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

এক নজরে ডাকসুর ভোট

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

এক নজরে ডাকসুর ভোট

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকাল ৮টায়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

ডাকসুর ভোট সম্পর্কে খুঁটিনাটি তথ্য: এবারের ডাকসুর ভোট ৩৮তম। ডাকসুতে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এরমধ্যে ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন এবং ছাত্র ২০ হাজার ৯১৫ জন। একজন ভোট দেবেন ৪১টি করে; কেন্দ্রীয় সংসদে ২৮টি, হল সংসদে ১৩টি পদে।

ডাকসুতে প্রার্থী: কেন্দ্রীয় সংসদ
মোট প্রার্থী ৪৭১ জন, পুরুষ প্রার্থী ৪০৯ জন, নারী প্রার্থী ৬২ জন, পদের সংখ্যা ২৮টি।

কোন পদে কত প্রার্থী:
সহ-সভাপতি (ভিপি): ৪৫ জন
সাধারণ সম্পাদক (জিএস): ১৯ জন
সহ-সাধারণ সম্পাদক (এজিএস): ২৫ জন
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ১৭ জন
কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: ১১ জন
আন্তর্জাতিক সম্পাদক: ১৪ জন
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: ১৯ জন
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ১২ জন
গবেষণা ও প্রকাশনা সম্পাদক: ৯ জন
ক্রীড়া সম্পাদক: ১৩ জন
ছাত্র পরিবহন সম্পাদক: ১২ জন
সমাজসেবা সম্পাদক: ১৭ জন
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: ১৫ জন
মানবাধিকার ও আইন সম্পাদক: ১১ জন
ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক: ১৫ জন
১৩ সদস্য পদের বিপরীতে প্রার্থী: ২১৭ জন

হল সংসদ:
হল সংসদের সংখ্যা- ১৮টি
মোট পদ- ২৩৪
প্রতি হলে পদ সংখ্যা- ১৩টি
১৮ হলে মোট প্রার্থী- ১ হাজার ৩৫ জন
১৩ ছাত্র হলের প্রার্থী সংখ্যা- ৮৫০
৫ ছাত্রী হলের প্রার্থী সংখ্যা- ১৮৫

কোন হলে কত প্রার্থী:
ড. মুহম্মদ শহীদুল্লাহ হল-৫৯ জন
সলিমুল্লাহ মুসলিম হল- ৬২ জন
জগন্নাথ হল- ৫৫ জন
ফজলুল হক মুসলিম হল- ৫৮ জন
শহীদ সার্জেন্ট জহুরুল হক হল- ৭৫ জন
সূর্যসেন হল- ৭৫ জন
হাজী মুহম্মদ মুহসীন হল- ৬০ জন
কবি জসীম উদ্দীন হল- ৬৮ জন
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল- ৭৩ জন
শেখ মুজিবুর রহমান হল- ৫৯ জন
অমর একুশে হল- ৭৬ জন
বিজয় একাত্তর হল- ৬৮ জন
স্যার এ এফ রহমান হল- ৬২ জন
রোকেয়া হল- ৪৫ জন
শামসুন নাহার হল- ৩৫ জন
বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল- ৩১ জন
শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল- ৩৬ জন
কবি সুফিয়া কামাল হল- ৩৮ জন।

কার্জন হল কেন্দ্র: ভোট দেবে ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক মুসলিম হল। মোট ভোটার ৫ হাজার ৭৭ জন।

শারীরিক শিক্ষা কেন্দ্র: ভোট দেবে জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হল। মোট ভোটার ৪ হাজার ৮৫৩ জন।

ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র: ভোট দেবে কবি সুফিয়া কামাল হল। মোট ভোটার ৪ হাজার ৪৪৩ জন।

ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি): ভোট দেবে রোকেয়া হল। মোট ভোটার ৫ হাজার ৬৬৫।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র: ভোট দেবে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল। মোট ভোটার ৪ হাজার ৭৫৫ জন।

সিনেট ভবন কেন্দ্র: ভোট দেবে স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল ও বিজয় একাত্তর হল। মোট ভোটার ৪ হাজার ৮৩০ জন।

উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র: ভোট দেবে সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীম উদদীন হল। মোট ভোটার ৬ হাজার ১৫৫ জন।

ইউ ল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র: ভোট দেবে শামসুন নাহার হল। মোট ভোটার ৪ হাজার ৯৬ জন।

কোন হলের কত ভোট
সলিমুল্লাহ মুসলিম হল- ৬৬৫
কবি জসীম উদ্দীন হল-১২৯৮
অমর একুশে হল- ১৩০০
স্যার এ এফ রহমান হল-১৩৮০
হাজী মুহম্মদ মুহসীন হল-১৪০৭
সূর্যসেন হল-১৪৯৫
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল- ১৬০৯
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল- ১৭৫৩
ফজলুল হক মুসলিম হল- ১৭৭২
শহীদ সার্জেন্ট জহুরুল হক হল- ১৯৬৩
ড. মুহম্মদ শহীদুল্লাহ হল- ২০০৫
বিজয় একাত্তর হল- ২০৪৩
জগন্নাথ হল-২২২৫
রোকেয়া হল- ৫৬৬৫
বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল- ২১১০
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল-২৬৪৫
শামসুন নাহার হল- ৪০৯৬
কবি সুফিয়া কামাল হল-৪৪৪।

ব্যালট: ওমএমআরে ভোট, গণনা মেশিনে
সাত পৃষ্ঠার অপটিক্যাল মার্ক রিকগনিশন বা ওএমআর ফর্মে গ্রহণ করা হবে ডাকসু ও হল সংসদের ভোট।
ডাকসুর ওএমআর শিট: ৬ পাতার
প্রতিটি হল সংসদের ওএমআর শিট ১ পাতার
ব্যালটে থাকবে- পদের নাম, ব্যালট নম্বর, প্রার্থীর নাম এবং ভোট চিহ্ন দেওয়ার ঘর
আটটি কেন্দ্রে ১৪ মেশিনে ভোট গণনা হবে।

যেগুলোর কোনোটির স্ক্যানিং স্পিড- ঘণ্টায় ৫০০০, কোনোটির ৮০০০ পাতা।
ফল ঘোষণা: নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে।

ভিপি প্রার্থীদের মধ্যে কে কোন হলের এবং কোন কেন্দ্রে ভোট দেবেন?

ছাত্রদল সমর্থিত প্যানেল:
আবিদুল ইসলাম খান, ইসলামিক স্টাডিজ, কবি জসীম উদ্দীন হল (উদয়ন স্কুল),
শেখ তানভীর বারী হামিম, কবি জসীম উদ্দীন হল, (উদয়ন স্কুল)
তানভীর আল হাদী মায়েদ বিজয় একাত্তর হল ( সিনেট ভবন)।

ছাত্রশিবির (ঐক্যবদ্ধ শিক্ষার্থীজোট)
মো. আবু সাদিক (সাদিক কায়েম), রাষ্ট্রবিজ্ঞান, মাস্টার দা সূর্যসেন হল, উদয়ন স্কুল
এস এম ফরহাদ, জসীম উদ্দীন হল, উদয়ন স্কুল
মহিউদ্দিন খান, বিজয় একাত্তর হল, সিনেট ভবন।

গণতান্ত্রিক ছাত্রসংসদ (বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ)
আব্দুল কাদের, সমাজকল্যাণ ও গবেষণা, বিজয় একাত্তর হল, সিনেট ভবন
আবু বাকের মজুমদার, ফজলুল হক মুসলিম হল, কার্জন হল,
আশরেফা খাতুন, শামসুন নাহার হল, ইউল্যাব স্কুল।

স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য
উমামা ফাতেমা, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, সুফিয়া কামাল হল, ভূতত্ত্ব বিভাগ
আল সাদি ভূঁইয়া, সূর্যসেন হল, উদয়ন স্কুল।

সমন্বিত শিক্ষার্থী সংসদ
জামালুদ্দিন মোহাম্মদ খালিদ, আরবি
ফাতেমা শারমিন অ্যানি, ইসলামিক স্টাডিজ, রোকেয়া হল, টিএসসি।

ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ
বিনইয়ামীন মোল্লা লোকপ্রশাসন
সাবিনা ইয়াসমিন রোকেয়া হল, টিএসসি কেন্দ্র।

সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেল
ইয়াছিন আরাফাত ইসলামিক স্টাডিজ
খায়রুল আহসান মারজান, আন্তর্জাতিক সম্পর্ক, সলিমুল্লাহ মুসলিম হল
সাইফ মোহাম্মদ আলাউদ্দিন

স্বতন্ত্র
শামীম হোসেন, (সর্বকনিষ্ঠ ভিপি প্রার্থী) বিজয় একাত্তর হল, সিনেট ভবন
আরাফাত চৌধুরী, সূর্যসেন হল, উদয়ন স্কুল
হাসিবুল ইসলাম, বঙ্গবন্ধু হল, উদয়ন স্কুল
সানজিদা আহমেদ তন্বী, রোকেয়া হল, টিএসসি
তাহমীদ আল মোদ্দাসসীর চৌধুরী, বঙ্গবন্ধু হল, উদয়ন স্কুল
তৈয়ব হালদার (সবচেয়ে বয়স্ক ভিপি প্রার্থী)।

প্রতিরোধ পর্ষদ
শেখ তাসনিম ইমরোজ ইমি, সমাজবিজ্ঞান শামসুন নাহার হল,
মেঘমল্লার বসু, জগন্নাথ হল,
জাবির আহমেদ জুবেল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, শারীরিক শিক্ষা কেন্দ্র।

Posted ১০:০১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2231 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.