বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

এবার আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে বিশেষ সুবিধা

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ১১ মে ২০২৬

এবার আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে বিশেষ সুবিধা

ছবি : সংগৃহীত

বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ দিতে প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেয়া হচ্ছে। দেশের আর্থিক উন্নয়নে প্রবাসীদের অবদানের স্বীকৃতি হিসেবে এই কার্ডের মাধ্যমে বিশেষ সুযোগ-সুবিধা থাকবে। এছাড়া প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে আনার উদ্যোগও নেয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব তথ্য জানান। পাশাপাশি তিনি বলেন, প্রবাসীদের দেশে বিনিয়োগে আকৃষ্ট করতে বিশেষ পরিকল্পনা নেয়া হচ্ছে। জাতিসংঘের দ্বিতীয় ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম’-এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানান, দেশের আর্থিক খাতকে শক্তিশালী করতে যারা বৈধ পথে রেমিট্যান্স পাঠাচ্ছেন, তাদের জন্য আগামী দুই মাসের মধ্যে প্রবাসী কার্ড চালু করা হতে পারে। এই কার্ডের মাধ্যমে বিভিন্ন সুবিধা পাওয়া যাবে। এর মধ্যে বিমানবন্দরে দ্রুত ইমিগ্রেশন, দেশে অবস্থানকালে নিরাপত্তা এবং সম্পদের সুরক্ষা অন্তর্ভুক্ত থাকবে। তিনি আরও জানান, যারা বেশি রেমিট্যান্স পাঠাবেন, তাদের জন্য বেশি লজিস্টিক সাপোর্ট দেয়া হবে।

মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের প্রবাসী হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের মরদেহ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনার দাবি দীর্ঘদিনের। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার প্রবাসীবান্ধব নীতি গ্রহণ করেছে এবং এ দাবির বাস্তবায়নে কাজ চলছে।

প্রবাসীদের দেশে বিনিয়োগে আগ্রহী করার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেক প্রবাসী দেশে বিনিয়োগ করতে চান, তবে বিভিন্ন জটিলতা ও প্রতারকদের কারণে তারা আগ্রহ হারিয়ে ফেলেন। এ সমস্যা সমাধানে সরকার প্রবাসীদের জন্য নিরাপদ বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে তিনি বলেন, বিষয়টি সময়সাপেক্ষ হলেও এ নিয়ে কাজ চলছে। শুধু নিউইয়র্ক নয়, অন্যান্য দেশ থেকেও সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রবাসীদের বিভিন্ন দাবি-দাওয়াকে গুরুত্ব দেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

Posted ৮:২৬ পূর্বাহ্ণ | সোমবার, ১১ মে ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2226 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.