শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ঐকমত্য চায় বিএনপি, চায় নির্বাচনি রোডম্যাপও

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

ঐকমত্য চায় বিএনপি, চায় নির্বাচনি রোডম্যাপও

বিএনপির লোগো তাদের ওয়েবসাইট থেকে নেওয়া

নির্বাচনি রোডম্যাপ প্রকাশ হয়ে গেলে আর ষড়যন্ত্র করার সাহস কেউ পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করা হয়েছে। তাদের ষড়যন্ত্রকেও এদেশের ছাত্র-জনতা সকলে মিলে আমরা সবাই মোকাবিলা করব। ৪ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে হওয়া রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে ড. মোশাররফ সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, রাজনৈতিক, সামাজিক এবং বিভিন্ন বিষয়ে আমাদের পার্শ্ববর্তী দেশের ইস্যু তৈরির বিষয়ে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য আমাদের সহযোগিতা চাওয়া হয়েছে।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশ এই ডিসেম্বরে লাখো মানুষের শাহাদাতের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছি গণতন্ত্রের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য এবং দেশের শান্তি শৃঙ্খলার জন্য। আজকের এই বিজয়ের মাসে আমাদের সবার প্রত্যয় বাংলাদেশের বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। তাদের দায়িত্ব এই দেশে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আমাদের দেশের বিরুদ্ধে পতিত সরকার বিদেশ থেকে যে ষড়যন্ত্র করছে সেই ফ্যাসিস্ট, পতিত সরকারের বিরুদ্ধে সবাই ঐক্যমত পোষণ করেছেন।

এই যে ষড়যন্ত্র হচ্ছে, এটা বাংলাদেশের জন্যগণের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য অপচেষ্টা উল্লেখ করে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, আমরা সরকারের সঙ্গে ঐক্যমত পোষণ করেছি যে আমরা সব জনগণ যেমনিভাবে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করা হয়েছে, তাদের ও তাদেরকে যারা সহযোগিতা করছে তাদের ষড়যন্ত্রকে সেইভাবে এদেশের ছাত্র-জনতা সবাই মিলে আমরা মোকাবিলা করব।

নির্বাচন নিয়ে এই নেতা বলেন, এই সরকার ওয়াদাবদ্ধ জনগণের অধিকারকে ফিরিয়ে দেওয়ার। তাই আমরা বলেছি, অতি দ্রুত সংস্কার সাধন করে নির্বাচনের জন্য একটা রোডম্যাপ দেওয়া, যাতে করে জনগণ রোডম্যাপ পেয়ে নির্বাচনমুখী হয়ে গেলে যে সব ষড়যন্ত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন সে সব ষড়যন্ত্র আর কেউ করার সাহস পাবে না।

Posted ১০:০৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2230 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.