বাংলাদেশ অনলাইন : | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
ছবি : সংগৃহীত
পপ তারকা কেটি পেরির নতুন সম্পর্ক নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন তার সাবেক স্বামী ও কৌতুক অভিনেতা রাসেল ব্র্যান্ড। বৃহস্পতিবার ফিনিক্সে ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’ (TPUSA) অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে কেটির প্রেমের বিষয়ে নিজের চরম অসন্তোষ প্রকাশ করেন ৫০ বছর বয়সী এই তারকা।
দর্শকদের সামনে তিনি স্পষ্ট জানান যে, কেটির সাবেক প্রেমিক অরল্যান্ডো ব্লুমের বিষয়ে তার কোনো আপত্তি না থাকলেও ট্রুডোর মতো একজন ‘গ্লোবালিস্ট স্টুজে’র বা বিশ্বায়নের পুতুলের সঙ্গে নিজের নাম একই কাতারে দেখতে তিনি মোটেও আগ্রহী নন।
উল্লেখ্য, ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত রাসেল ও কেটি বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন।
২০১৬ সাল থেকে অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে কেটির দীর্ঘস্থায়ী সম্পর্ক থাকলেও ২০২৫ সালের জুনে তাদের বাগদান ভেঙে যায় এবং তারা বিচ্ছেদের ঘোষণা দেন। সেই বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই মন্ট্রিলের একটি রেস্তোরাঁয় জাস্টিন ট্রুডোর সঙ্গে ডিনার করতে দেখা যায় কেটি পেরিকে। এরপর ট্রুডোকে তার কনসার্টেও দেখা গেছে। সম্প্রতি জাপান ভ্রমণের কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ট্রুডোর সঙ্গে নিজের সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন ‘হট অ্যান্ড কোল্ড’ খ্যাত এই গায়িকা।
প্রাগের একটি কনসার্টে কেটি মজা করে বলেছিলেন, তিনি বর্তমানে একজনের প্রেমে মগ্ন এবং নতুন করে কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে চান না।
সাবেক স্বামীর এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
রাসেল ব্র্যান্ড মঞ্চে দাঁড়িয়ে বলেন, তিনি এখনো কেটিকে ভালোবাসেন এবং কেটির মা সেখানে উপস্থিত থাকা সত্ত্বেও তিনি তার ক্ষোভ লুকাতে চাননি। রাসেলের মতে, ট্রুডোর মতো রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে কেটির জড়িয়ে পড়া তিনি মেনে নিতে পারছেন না। অন্যদিকে, কেটি পেরি ও জাস্টিন ট্রুডোর এই হাই-প্রোফাইল প্রেম এখন আন্তর্জাতিক বিনোদনজগতের অন্যতম হট টপিকে পরিণত হয়েছে, যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে ভক্তদের মাঝেও।
সূত্র : ফক্স নিউজ
Posted ৮:৫০ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh