বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ক্রিকেট বোর্ডে মন্ত্রীদের সন্তান, আবার জুলাই জাদুঘরের সভাপতিও কেন মন্ত্রী : নাহিদ ইসলাম

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ১১ এপ্রিল ২০২৬

ক্রিকেট বোর্ডে মন্ত্রীদের সন্তান, আবার জুলাই জাদুঘরের সভাপতিও কেন মন্ত্রী : নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ নিয়ে জাতীয় সংসদে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার (১০ এপ্রিল) সংসদ অধিবেশনে বিলটি পাস হওয়ার পর অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রক্রিয়াকে ‘দিনদুপুরে রাজনৈতিক জোচ্চুরি’ এবং ‘প্রতিষ্ঠানকে দলীয়করণের মহোৎসব’ বলে আখ্যা দেন।

নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে স্থানীয় সরকার সব জায়গায় দলীয়করণ চলছে। এমনকি ক্রিকেট বোর্ডেও মন্ত্রীদের সন্তানদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সভাপতিও কেন একজন মন্ত্রী হবেন?”

তিনি অভিযোগ করেন, যে বিলটি নিয়ে আগে সর্বসম্মত সিদ্ধান্ত ছিল, সেটিতে হঠাৎ করে সংশোধনী আনা হয়েছে, যা রাজনৈতিক সমঝোতার পরিপন্থী। তার ভাষায়, “৯৮টি অধ্যাদেশ নিয়ে আমাদের মধ্যে ঐকমত্য হয়েছিল যেগুলো অপরিবর্তিতভাবে পাস হবে। এই বিলটিও তার মধ্যে ছিল। কিন্তু আজ আধা ঘণ্টা আগে সংশোধনী এনে সেই ঐকমত্য ভঙ্গ করা হয়েছে।”

স্পিকারের উদ্দেশে তিনি বলেন, সংসদে বিরোধী দলের মতামত প্রকাশের সুযোগ না দিলে তাদের উপস্থিতির যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। নাহিদ ইসলাম আরও বলেন, “এই বিলটি যেভাবে ছলচাতুরি করে সংশোধনীসহ পাস করা হয়েছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”

তিনি দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থান একটি সর্বজনীন আন্দোলনের ফল, তাই এ সংক্রান্ত জাদুঘর পরিচালনায় সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করা উচিত।

সরকার প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। তার মতে, নতুন সংশোধনীর মাধ্যমে সরকার জাদুঘরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে।

শেষে তিনি সরকারকে আহ্বান জানান, সংশোধনী বাদ দিয়ে পূর্বের ঐকমত্য অনুযায়ী বিলটি পুনর্বিবেচনা করার জন্য।

 

Posted ৯:১৩ পূর্বাহ্ণ | শনিবার, ১১ এপ্রিল ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2229 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.