শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : শফিকুর রহমান

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : শফিকুর রহমান

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যুব সমাজ জাতির অমূল্য সম্পদ। তারাই চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত করেছে। তিনি জানান, অদম্য দুঃসাহসী এই যুবশক্তিকে কাজে লাগিয়ে তারুণ্য নির্ভর ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে চায় জামায়াত।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমায় দলীয় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন শফিকুর রহমান। জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন সিলেট-২ ও ৩ এর ভোট কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সম্মেলনের আয়োজন করেছিল সিলেট জেলা জামায়াত।

সম্মেলনে জামায়াত আমির বলেন, তাদের স্বপ্নের বাংলাদেশে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, দুঃশাসন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তারা কোনো বাধা মানবেন না। দেশপ্রেমিক ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে দুর্নীতি ও ঘুষের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া হয়নি। দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে এতো মানুষ শহীদ হয়েছেন। তিনি দেশমাতৃকার গর্বিত সন্তান শহীদদের রক্তের মূল্য দিতে হবে এবং তাদের যথাযথ সম্মান নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন।

আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদের কোনো মূল্য নেই উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির বলেন, এ জন্যই দেশের অধিকাংশ দল একসঙ্গে ঐক্যবদ্ধভাবে গণভোটের দাবি জানাচ্ছে। তিনি বলেন, এই বিষয়টিকে অন্তর্বর্তী সরকারের অবশ্যই গুরুত্ব দিতে হবে।

জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।

জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম ও জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য সাইফুল্লাহ আল-হোসাইনের যৌথ পরিচালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন জেলা নায়েবে আমির ও সিলেট-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট জেলা সেক্রেটারি ও সিলেট-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. জয়নাল আবেদীন, সিলেট মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, সিলেট-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লোকমান আহমদ এবং জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাশুক আহমদ।

Posted ৯:২৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2230 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.