বাংলাদেশ অনলাইন : | সোমবার, ৩০ মার্চ ২০২৬
ছবি : সংগৃহীত
গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর ‘জুলাই চেতনা’ নিয়ে অন্যদের সতর্ক করেছেন।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘জুলাই আমরা জন্ম দিয়েছি। আমাদের সুদৃঢ় সংগ্রাম ও ত্যাগের ফলে জুলাই এসেছে। জুলাই আমাদের অস্তিত্ব। কাজেই জুলাই আমাদের শেখাতে আইসেন না।’
তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। তবে তিনি কাকে বা কাদের উদ্দেশ্য করে বলেছেন তা ফেসবুক পোস্টে স্পষ্ট করেননি।
Posted ১০:২১ অপরাহ্ণ | সোমবার, ৩০ মার্চ ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh