বাংলাদেশ অনলাইন : | সোমবার, ০২ মার্চ ২০২৬
ছবি : সংগৃহীত
জুলাই গণহত্যা ও গুমের বিচার কার্যক্রম পর্যবেক্ষণে হাসনাত আবদুল্লাহকে প্রধান করে ১৪ সদস্যের একটি পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১ মার্চ) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দলটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণহত্যা ও গুমের বিচার নিশ্চিত করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে ‘জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণ বিষয়ক কমিটি’ গঠন করা হয়েছে।
এই কমিটির প্রধান করা হয়েছে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উপপ্রধান করা হয়েছে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীনকে।
Posted ৯:৪৫ পূর্বাহ্ণ | সোমবার, ০২ মার্চ ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh