বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। ছবি : সংগৃহীত
বহুল প্রত্যাশিত জুলাই সনদে সই করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এই সনদে সই করেন তিনি।
তবে ছাত্র-জনতার পক্ষ থেকে এর আগে বলা হয়েছিল যে, রক্তের বিনিময়ে লেখা জুলাই সনদে যদি ফ্যাসিবাদী হাসিনার নিয়োগ করা রাষ্ট্রপতি সই করেন; তাহলে তা মেনে নেওয়া হবে না।
বিজ্ঞাপন
এর আগে গত ১৭ অক্টোবর জুলাই জাতীয় সনদে বিএনপি ও জামায়াতসহ ২৪টি রাজনৈতিক দল সই করে। ওইদিন বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দলগুলোর প্রতিনিধিরা বহুল প্রত্যাশিত জুলাই সনদে সই করেন। পরে জুলাই জাতীয় সনদে সই করেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
Posted ৩:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh