বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ডিজিটাল বর্ডারের পথে যুক্তরাজ্য, ভিজিটর ভিসায় বড় পরিবর্তন

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

ডিজিটাল বর্ডারের পথে যুক্তরাজ্য, ভিজিটর ভিসায় বড় পরিবর্তন

প্রতীকী ছবি

যুক্তরাজ্যের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় (হোম অফিস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে সব ভিজিটর ভিসা সম্পূর্ণ ডিজিটাল বা ‘ই-ভিসা’ হিসেবে দেওয়া হবে। রোববার (১৫ ফেব্রুয়ারি) দেশটির হোম অফিস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নতুন ব্যবস্থায় যুক্তরাজ্যে প্রবেশের জন্য যেসব বিদেশি নাগরিকের ভিজিটর ভিসা প্রয়োজন, তাদের আর পাসপোর্টে ভিসা স্টিকার, বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট (বিআরপি) কিংবা হাতে দেওয়া ইমিগ্রেশন সিল দেওয়া হবে না। এর পরিবর্তে ভিসা–সংক্রান্ত সব তথ্য যুক্তরাজ্য ভিসা অ্যান্ড ইমিগ্রেশন (ইউকেভিআই)–এর অনলাইন অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকবে।

এই উদ্যোগ যুক্তরাজ্যের বৃহত্তর ‘ডিজিটাল বর্ডার’ কর্মসূচির অংশ। এর আওতায় ইতিমধ্যে অভিবাসীদের জন্য প্রচলিত বিআরপি কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি ভিসামুক্ত দেশগুলোর ভ্রমণকারীদের জন্য ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

ই–ভিসা ব্যবস্থায় বিমানসংস্থা, ফেরি ও রেল অপারেটররা যাত্রীদের ভিসা অনুমোদন, কাজ বা পড়াশোনার অনুমতি এবং অবস্থানের শর্ত তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারবে। এ জন্য গত এক বছরে পরিবহন সংস্থাগুলোর চেক–ইন সিস্টেম নতুন ‘ক্যারিয়ার চেক এপিআই’–এর সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, যাত্রীদের পাসপোর্ট অবশ্যই তাঁদের ইউকেভিআই অনলাইন অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকতে হবে। তা না হলে বিমানসংস্থাগুলো বোর্ডিংয়ের অনুমতি নাও দিতে পারে। এ বিষয়ে বিদ্যমান ভিসাধারীদের সতর্ক করতে এসএমএস ও ইমেইল পাঠানো শুরু করেছে কর্তৃপক্ষ।

অভিবাসন আইনজীবীরা জানিয়েছেন, বিশেষ করে দ্বৈত নাগরিকত্বধারীদের ক্ষেত্রে বিভ্রান্তির ঝুঁকি রয়েছে। তাই ভ্রমণের অন্তত ৪৮ ঘণ্টা আগে ইউকেভিআই অ্যাকাউন্টে লগইন করে তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছেন তাঁরা।

এই পরিবর্তনের ফলে ভিসা স্টিকার মেয়াদ শেষ হওয়ার ঝুঁকি কমলেও নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন প্রশাসনিক দায়িত্ব তৈরি হবে। মানবসম্পদ বিভাগকে কর্মীদের ইউকেভিআই অ্যাকাউন্ট সক্রিয় আছে কি না, পাসপোর্টের তথ্য হালনাগাদ হয়েছে কি না এবং ‘রাইট টু ওয়ার্ক’ যাচাইয়ের জন্য শেয়ার কোড তৈরি করা যাচ্ছে কি না—তা নিশ্চিত করতে হবে।

যুক্তরাজ্য ভিসা অ্যান্ড ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, ডিজিটাল ভিসা ব্যবস্থার মাধ্যমে নিরাপত্তা আরও জোরদার হবে এবং জালিয়াতি কমবে। তবে তথ্য সুরক্ষা নিয়ে কাজ করা সংগঠনগুলো আশঙ্কা প্রকাশ করে বলেছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে কেউ ভুলভাবে বোর্ডিং থেকে বঞ্চিত হলে দ্রুত প্রতিকার পাওয়ার প্রক্রিয়া আরও স্পষ্ট করা প্রয়োজন।

বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, নতুন ব্যবস্থা চালুর প্রথম কয়েক মাস ভ্রমণকারীরা যেন ভিসা অনুমোদনের ইমেইল বা শেয়ার কোডের স্ক্রিনশট সঙ্গে রাখেন, যাতে প্রয়োজনে বিমানবন্দর কর্তৃপক্ষকে দেখানো যায়।

সূত্র: ভিসা এইচকিউ।

Posted ৯:৪৫ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.