শনিবার, ৬ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

তাইওয়ানে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড : নিহত ৪৬

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১

তাইওয়ানে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড : নিহত ৪৬

ছবি : সংগৃহীত

তাইওয়ানের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪৬ জনের মৃত্যু হয়েছে। ১৪ অক্টোবর (বৃহস্পতিবার) ভোরে দেশটির দক্ষিণাঞ্চলীয় কাওহসিয়ুং এলাকার একটি ভবনে আগুন ছড়িয়ে পড়লে প্রাণহানির এ ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম ফোকাস তাইওয়ানের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভোর তিনটার দিকে ১৩ তলা ওই ভবনে আগুন ছড়িয়ে পড়লে কমপক্ষে ৪৬ জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪১ জন। এ ছাড়া আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দেড় শতাধিক অগ্নিনির্বাপণ কর্মী পাঠানো হয়।

প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে কাওহসিয়ুং এলাকার ওই বহুতল ভবনটির দ্বিতীয় তলায় সর্বপ্রথম আগুনের সূত্রপাত হয়। এর পর সেটি পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

কয়েকটি রিপোর্টের বরাত দিয়ে স্পুটনিক নিউজ জানিয়েছে, ভবনের ৭ম থেকে ১১ তলা পর্যন্ত আবাসিক অ্যাপার্টমেন্টে মূলত নিম্ন আয়ের বিভিন্ন পরিবার বসবাস করত। এ ছাড়া ভবনটিতে ১০০ জনের বেশি মানুষ বসবাস করতেন। তাদের অনেকেই বয়স্ক নাগরিক।
অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা তাইওয়ানের গণমাধ্যমকে জানিয়েছেন, ভোর ৩টার দিকে তারা একটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।

Posted ১০:৪০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.