বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ত্রয়োদশ জাতীয় সংসদে ৮৭টি বিল পাস

বাংলাদেশ অনলাইন :   |   শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদে ৮৭টি বিল পাস

১২ মার্চ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ৮৭টি বিল পাস হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) স্পিকার ও ডেপুটি স্পিকারের সভাপতিত্বে সংসদ অধিবেশনে বেশকিছু বিল পাস হয়।

পাস হওয়া বিলগুলোর মধ্যে জনগুরুত্বপূর্ণ আমানত সুরক্ষা বিল ২০২৬, বিভিন্ন খাতের সংস্কারমূলক আইন এবং বেশ কিছু রহিত হওয়া পুরোনো আইন যুগোপযোগী করে পুনঃপ্রণয়ন করা হয়েছে। বিশেষ করে আর্থিক খাত ও জননিরাপত্তা সংশ্লিষ্ট বিলগুলো পাসে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’; দবরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’; দময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’; ‘কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ এবং ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করেন এবং তা সর্বসম্মতিক্রমে পাস হয়। সংস্কৃতি বিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) বিল, ২০২৬’ পাসের প্রস্তাব উত্থাপন করেন এবং তা সর্বসম্মতিক্রমে পাস হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বিল, ২০২৬’ পাসের প্রস্তাব উত্থাপন করেন এবং তা সর্বসম্মতিক্রমে পাস হয়।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘আমানত সুরক্ষা বিল, ২০২৬’; ‘এক্সাইজেস এন্ড সল্ট বিল, ২০২৬’; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, ২০২৬’ পাসের প্রস্তাব উত্থাপন করেন এবং তা সর্বসম্মতিক্রমে পাস হয়। এ ছাড়া, আরও কিছু বিল পাস হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রের প্রশাসনিক ও আইনি কাঠামো শক্তিশালী করতেই দ্রুততার সাথে এসব বিল যাচাই-বাছাই শেষে সংসদে পাস করা হচ্ছে। ত্রয়োদশ সংসদের এই অধিবেশনে পাস হওয়া বিলগুলো দেশের অর্থনৈতিক ও সামাজিক সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদ সদস্যরা।

Posted ৬:৪৭ অপরাহ্ণ | শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2229 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.