বাংলাদেশ অনলাইন : | সোমবার, ১৬ মার্চ ২০২৬
ছবি : সংগৃহীত
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি রেস্টুরেন্টে প্রকাশ্যে দেখা গেছে সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা জাহাঙ্গীর কবির নানককে। এ সময় তার সঙ্গে সাবেক একজন সংসদ সদস্যকেও দেখা যায়।
রোববার (১৫ মার্চ) রাত ২টা ২০ মিনিটের দিকে প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করে এ দাবি করেন।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ভারতের রাজধানী দিল্লিতে সম্প্রতি আওয়ামী লীগের কয়েকজন নেতার একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ওই বৈঠকে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা জাহাঙ্গীর কবির নানক, ফেনীর এক সাবেক সংসদ সদস্য এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল কর্মকর্তা হিসেবে পরিচিত একজন ব্যক্তি উপস্থিত ছিলেন বলে উল্লেখ করা হয়।
স্ট্যাটাসে আরও দাবি করা হয়, শেখ হাসিনার প্রটোকল কর্মকর্তা হিসেবে পরিচিত ওই ব্যক্তিই বৈঠকের আয়োজন করেছিলেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Posted ৯:৪২ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ মার্চ ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh