বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ধনকুবেরদের দুবাই ছাড়ার হিড়িক, প্রাইভেট জেটই একমাত্র ভরসা

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ০৪ মার্চ ২০২৬

ধনকুবেরদের দুবাই ছাড়ার হিড়িক, প্রাইভেট জেটই একমাত্র ভরসা

ছবি : সংগৃহীত

দুবাই ছাড়তে ধনকুবেরদের মধ্যে শুরু হয়েছে হুড়োহুড়ি। ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর পাল্টা আঘাতে আমিরাত অঞ্চলের মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে দুবাই বিমানবন্দর—বন্ধ হয়ে গেছে নিয়মিত ফ্লাইট চলাচল। বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকায় প্রাইভেট জেটই এখন একমাত্র ভরসা। ফলে ব্যক্তিগত বিমানের ভাড়া কয়েক গুণ বেড়ে গেছে। তবুও মিলছে না সহজে স্লট বা উড়োজাহাজ।

ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় শুধু বিমানবন্দর নয়, শহরের কয়েকটি বিলাসবহুল হোটেল ও গুরুত্বপূর্ণ স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। যে শহর একসময় ধনকুবের ও পর্যটকদের স্বর্গরাজ্য ছিল, সেখানে এখন উৎকণ্ঠা আর অনিশ্চয়তার ছায়া।

অনেকে গাড়ি চালিয়ে পার্শ্ববর্তী ওমানে চলে যাচ্ছেন। প্রায় সাড়ে চার ঘণ্টার ড্রাইভে পৌঁছানো যায়। ওমানের মাস্কাট বিমানবন্দর এখনো চালু থাকলেও ইউরোপগামী অধিকাংশ ফ্লাইটের টিকিট সপ্তাহজুড়ে শেষ।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে। একই সঙ্গে তেহরানে দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে আবুধাবি। ঝলমলে আলোয় মোড়া দুবাই এখন আর স্বপ্নের শহর নয়—বরং যুদ্ধের অনিশ্চয়তায় ঘেরা এক আতঙ্কিত নগরী। ধনীদের ‘সোনার শহর’ থেকে বেরিয়ে যাওয়ার এই হুড়োহুড়ি কতদিন চলবে, সেটাই এখন বড় প্রশ্ন।

Posted ৪:২৪ পূর্বাহ্ণ | বুধবার, ০৪ মার্চ ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.