বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

পশ্চিমবঙ্গে বিজেপির ভূমিধস জয়, তামিলনাড়ুতে বিজয়ের চমক

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ০৫ মে ২০২৬

পশ্চিমবঙ্গে বিজেপির ভূমিধস জয়, তামিলনাড়ুতে বিজয়ের চমক

ছবি : এনডিটিভি

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে বিশাল জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অন্যদিকে, তামিলনাড়ুতে বড় ধরনের চমক দেখিয়েছে অভিনেতা থেকে রাজনীতিক হওয়া বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে)। কেরালায় ১০ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ।

পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে প্রথমবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। ২৯৪টি আসনের মধ্যে বিজেপি ২০২টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস (এআইটিসি) পেয়েছে মাত্র ৭১টি আসন। এছাড়া কংগ্রেস ২টি এবং সিপিআই(এম) ১টি আসন পেয়েছে।

তামিলনাড়ু

তামিলনাড়ুর রাজনীতিতে কয়েক দশকের দ্রাবিড় আধিপত্য ভেঙে ইতিহাস গড়েছে অভিনেতা বিজয়ের দল টিভিকে। প্রথমবার নির্বাচনে লড়েই ১০৫টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে তারা। রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এখানে ডিএমকে ৫৮ এবং এআইএডিএমকে ৪৬টি আসন পেয়েছে।

কেরালা ও আসাম

কেরালার ১৪০টি আসনের মধ্যে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় ফিরছে। এর মাধ্যমে সেখানে এলডিএফ-এর ১০ বছরের শাসনের ইতি ঘটল। কেরালায় কংগ্রেস ৬৩ এবং সিপিআই(এম) ২৬টি আসন পেয়েছে।

আসামে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। ১২৬টি আসনের মধ্যে বিজেপি একাই পেয়েছে ৮২টি আসন। ফলে মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মা নিজের ক্ষমতা ধরে রাখছেন। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও ক্ষমতা ধরে রেখেছে এনডিএ।

সূত্র: এনডিটিভি

Posted ৯:২৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.