শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপিদের দেখা মিলল লন্ডনে

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪

পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপিদের দেখা মিলল লন্ডনে

ছবি : সংগৃহীত

লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে দেখা মিলল দেশ থেকে পালিয়ে যাওয়া দলটির সাবেক মন্ত্রী-এমপিদের। সেই সভায় যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও উপস্থিত ছিলেন ৫ আগস্টের পরে দেশত্যাগ করা দুইজন সাবেক মন্ত্রী, একজন সাবেক সংসদ সদস্য, একজন সাবেক মেয়র ও একজন সিনিয়র সচিব।

সভার ভিডিওতে দেখা যায়, বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, সদ্য বিলুপ্ত সংসদ ও মন্ত্রিসভার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান, সাবেক বৈদিশিক কল্যাণ ও শ্রম প্রতিমন্ত্রী ও সিলেট-২ আসনের সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।

তাদের প্রত্যেকের নামেই ৫ আগস্টের পর একাধিক মামলা দায়ের করা হয়েছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বাংলাদেশ প্রতিদিনকে সভায় উপস্থিত সবার নাম নিশ্চিত করেছেন।

Posted ৫:৩৬ অপরাহ্ণ | সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2230 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.