বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী ভ্রমণের নতুন রেকর্ড গড়ল নাসা

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী ভ্রমণের নতুন রেকর্ড গড়ল নাসা

ছবি : সংগৃহীত

মহাকাশ অভিযানে নতুন ইতিহাস তৈরি করেছে নাসার আর্টেমিস–২ মিশন। এই মিশনে থাকা চার নভোচারী পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী ভ্রমণের নতুন রেকর্ড গড়েছেন।

৬ এপ্রিল (সোমবার) গ্রিনিচ সময় ১৫:৫৮ মিনিটে মহাকাশযানটি পৃথিবী থেকে ২ লাখ ৪৮ হাজার ৬৫৫ মাইল, অর্থাৎ প্রায় ৪ লাখ ১৭১ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। এর মধ্য দিয়ে ১৯৭০ সালের এপ্রিল মাসে অ্যাপোলো-১৩ মিশনের গড়া আগের রেকর্ড ভেঙে যায়। এতদিন সেটিই ছিল পৃথিবী থেকে মানুষের সবচেয়ে দূরে যাওয়ার রেকর্ড।

আর্টেমিস–২ বর্তমানে চাঁদের দূর পাশ ঘুরে ভ্রমণ করছে। মিশনটি পৃথিবী থেকে আরও প্রায় ২ লাখ ৫২ হাজার ৭৬০ মাইল দূরত্বে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এটিই হবে এই অভিযানের সর্বোচ্চ দূরত্ব।

বিবিসির খবরে বলা হয়েছে, রেকর্ড দূরত্ব অতিক্রম করার মুহূর্তে মিশন কন্ট্রোল সেন্টারে উত্তেজনাপূর্ণ পরিবেশ ছিল। বড় পর্দায় অ্যাপোলো–১৩ এর পুরোনো রেকর্ড দেখানো হচ্ছিল। কত মাইল বাকি, তা গুনে গুনে দেখা হচ্ছিল। শেষ পর্যন্ত মহাকাশযানটি সেই সীমা অতিক্রম করলে পুরো দল নতুন মাইলফলক অর্জনের সাক্ষী হয়।

তবে এই সাফল্যের মধ্যেও বিজ্ঞানী ও প্রকৌশলীদের নজর এখন সামনের গুরুত্বপূর্ণ সময়ের দিকে। কারণ নভোচারীরা আরও গভীর মহাকাশে প্রবেশ করছেন এবং প্রতিটি ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Posted ৮:৫২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.