শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

প্রত্যেক মা-বোন-কন্যার নিরাপত্তায় সরকারকে ব্যবস্থা নিতে হবে : তারেক রহমান

বাংলাদেশ অনলাইন :   |   শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

প্রত্যেক মা-বোন-কন্যার নিরাপত্তায় সরকারকে ব্যবস্থা নিতে হবে : তারেক রহমান

ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের প্রতিটি কোনে প্রত্যেক মা, বোন ও কন্যার নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতিতে অন্তর্বর্তী সরকারকে শিগগির ব্যবস্থা নিতে হবে। শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেছেন, বাংলাদেশে আট বছর বয়সী এক শিশুর ধর্ষণের পর মর্মান্তিক মৃত্যু আমাদের সবাইকে দুঃখ, লজ্জা ও শোকার্ত করেছে। দেশের শিশু ও নারীদের কখনোই সহিংসতা, নিপীড়ন ও হয়রানির মুখোমুখি হওয়া উচিত না।

তিনি আরও বলেছেন, জাতি হিসেবে মানুষ হিসেবে আমাদের নিজেদের দিকে তাকানো দরকার, যেন দেশে এ ধরনের অন্যায় না হয়, তা নিশ্চিত করা যায় এবং যেখানে সবার স্বাধীনতা ও অধিকারের প্রতি সম্মান রাখা যায়। এ ধরনের ভয়াবহ অপরাধের শিকার ভুক্তভোগীদের ন্যায়বিচারের জন্য তাদের পাশে থাকার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করতে দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের দল বিএনপি দুটি সেল গঠন করেছে – একটি চিকিৎসা সহায়তার জন্য ও অপরটি আইনি সহায়তার জন্য। এই সেলগুলোতে বেশ কিছুসংখ্যক নারী চিকিৎসক ও আইনজীবী আছেন যারা ভুক্তভোগী ও তাদের পরিবারকে বিনামূল্যে, পেশাদারিত্বের সঙ্গে প্রয়োজনীয় সহায়তা দেবেন।

Posted ১১:০৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2231 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.