Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

প্রবাসীদের জন্য হজ নিবন্ধন সহজ করতে নির্দেশনা

বাংলাদেশ অনলাইন ডেস্ক :   |   শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

প্রবাসীদের জন্য হজ নিবন্ধন সহজ করতে নির্দেশনা

ছবি : সংগৃহীত

বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের (এনআরবি) ২০২৭ সালের হজে অংশগ্রহণের নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ ও সমন্বিত করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা একটি বিজ্ঞপ্তি ২৩ জুলাই (বৃহস্পতিবার) দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংক ও সংশ্লিষ্ট কার্যালয়ে পাঠিয়ে তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। প্রবাসী বাংলাদেশি নাগরিকরা সরকারি কিংবা বেসরকারিÑ উভয় ব্যবস্থাপনার মাধ্যমেই হজে যেতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ই-হজ সিস্টেমে প্রাক-নিবন্ধনের সময় প্রবাসীদের বাংলাদেশি পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসনদ, পাসপোর্ট সাইজের ছবি, হোয়াটসঅ্যাপ-সক্রিয় মোবাইল নম্বর এবং বাংলাদেশের একটি ব্যাংক হিসাবের তথ্য দিতে হবে। একই পরিবারের একাধিক সদস্য হজে যেতে চাইলে তাদের জন্য একটি ব্যাংক হিসাব ব্যবহার করলেও হবে। এ ছাড়া নিবন্ধনের সময় আবেদনকারীকে ই-হজ সিস্টেমে নিজেকে এনআরবি (নন-রেসিডেন্ট বাংলাদেশি) হিসেবে উল্লেখ করতে হবে। পাশাপাশি যে দেশে বসবাস করছেন, সেই দেশের নাম উল্লেখ করে বৈধ বসবাসের প্রমাণপত্র (ডকুমেন্ট) আপলোড করতে হবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, খুব শিগগিরই ২০২৭ সালের হজ প্যাকেজ ও বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হবে। এরপর ই-হজ সিস্টেমে প্রকাশিত প্যাকেজ থেকে পছন্দের প্যাকেজ নির্বাচন করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। সৌদি আরব সরকারের নির্ধারিত নির্দেশনা অনুযায়ী নিবন্ধিত হজযাত্রীরাই হজে অংশগ্রহণের সুযোগ পাবেন।

বাংলাদেশ ব্যাংক সার্কুলারে জানিয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এ নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং সংশ্লিষ্ট সব গ্রাহক ও অংশীজনকে বিষয়টি যথাযথভাবে অবহিত করতে হবে। এর মাধ্যমে বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের হজ নিবন্ধন প্রক্রিয়ায় ব্যাংকিং তথ্য ব্যবহারে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Posted ১১:২৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2316 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.