Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে বিনামূল্যে কাপড় শুকানোর ড্রায়ার

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে বিনামূল্যে কাপড় শুকানোর ড্রায়ার

তোফায়েল চৌধুরী

নিউইয়র্ক সিটি এবং এর পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত বাংলাদেশীদের নিজ বাসা কিংবা ব্যবসায় প্রতিষ্ঠানে কাপড় শুকানোর জন্য বিনামূল্যে এইউপি ড্রায়ার দিচ্ছে গ্রি-ম্যাকানিকাল ইয়ংকাস। যে কেউ সংগ্রহ করতে পারেন এই ফ্রি ড্রয়ার। এজন্য সিটি িকর্তৃপক্ষ প্রয়োজনীয় আর্থিক অনুদান দিচ্ছে। এইউপি ড্রায়ার পেতে একটি আবেদনপত্র পূরণ করতে হবেআগ্রহীদেরকে। এজন্য প্রয়োজন হবে ইলেকট্রিসিটি, গ্যাস বিলের কপি ও ইনকাম ট্যাক্সের ১০৪০ এর প্রথমপাতা অথবা পে-স্টারের সাম্প্রতিক চারটি কপি। এছাড়া ড্রায়ার যেখানে স্থাপন করা হবে সেই স্থানের ছবি ও ইলেকটিক প্যানেলের উল্লেখ থাকতে হবে। শুধুমাত্র ২৪ ইঞ্চি মডেলের ড্রায়ার বিনামূল্যে দেয়া হচ্ছে। কেউ ২৭ ইঞ্চি মডেলের ড্রায়ার নিতে আগ্রহী হলে এজন্য তাকে প্রয়োজনীয় অর্থ প্রদান করতে হবে বলে জানান প্রতিষ্ঠানটির মালিক তোফায়েল চৌধুরী লিটন ।

এছাড়া এয়ারকন্ডিশন এবং হিটিং সিস্টেম সুবিধাও প্রদান করে আসছে ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’। তোফায়েল চৌধুরী লিটন তার ব্যবসায় প্রতিষ্ঠান গ্রি-ম্যাকানিকালের মাধ্যমে সেবা প্রদান করছেন অন্যান্য কমিউনিটিকেও। তবে বাংলাদেশীরা ব্যাপকহারে সেবা নিচ্ছেন ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ থেকে। প্রতিষ্ঠানটির উন্নতমানের, অত্যাধুনিক ও পরিবেশসম্মত ঘরে কাপড় শুকানোর জন্য ফ্রি ড্রায়ার সেবা ইতোমধ্যে বিশ্বস্থতা অর্জনে সক্ষম হয়েছে। ইয়াংকার্সে অবস্থিত বাংলাদেশি মালিকানাধীন এই বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানটি তাদের কর্ম ও সেবায় গত কয়েক বছরে নিউইয়র্ক বাংলাদেশি কমিউনিটি ছাড়াও যুক্তরাষ্ট্রের মূলধারায় অর্জন করেছে ব্যাপক সুনাম। নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান বিশিষ্ট ব্যবসায়ী ও মূলধারার রাজনীতিক তোফায়েল চৌধুরী লিটনের মালিকানাধীন ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ সরকারি অনুদানে সুবিধা দিচ্ছে। একই সাথে দিচ্ছে গ্যারান্টি।

প্রবাসী বাংলাদেশীরা নানাবিধ ব্যবসায়ে সম্পৃক্ত থাকলেও বড় ধরণের ইলেকট্রোনিক ব্যবসায় প্রতিষ্ঠান নেই বললেই চলে। সেদিক থেকে তোফায়েল চৌধুরী লিটন বলতে গেলে পাইওনিয়ার। নিউইয়র্ক সিটি সংলগ্ন ওয়েস্ট চেস্টার কাউন্টির ইয়ংকার্সে ছোট ২ ভাইকে সাথে নিয়ে ৬ বছর আগে ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ চালু করেন তোফায়েল চৌধুরী লিটন। ফলে কোন ধরণের সমস্যা হলে তাৎক্ষণিক মেরামতের সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। তোফায়েল চৌধুরী জানান, বর্তমানে নিউইয়র্ক সিটি থেকে প্রতি পরিবারকে রিবেট দেয়া হচ্ছে। সংশ্লিষ্ট সবার উচিত এই সুবর্ণ সুযোগ গ্রহণ করা। এজন্য তারা এখনই যোগাযোগ করতে পারেন।

প্রবাসী বাংলাদেশি কমিউনিটিকে সহযোগিতা বা সেবা প্রদানের উদ্দেশ্যে ৬ বছর আগে নিউইয়র্কের ইয়াংকার্সে এই প্রতিষ্ঠান চালু করেন তোফায়েল চৌধুরী। তাদের কেন্দ্রিয় অফিস বা প্রতিষ্ঠান ইয়াংকার্সে হলেও নিউইয়র্কের সর্বত্র এই কাজ করেন তারা। লং আইল্যান্ড এবং ওয়েস্টচেস্টার কাউন্টিতেও রয়েছে অফিস। তিনি বলেন, বাংলাদেশী কমিউনিটির যারা এখনও বাসায় এই ফ্রি ড্রয়ার লাগাননি তারা এখনি তা নিতে চাইলে আমরা পেতে সাহায্য করব। আমাদের স্টক সীমিত। সময়ও সীমিত। এখনো এই সুযোগ যারা গ্রহণ করেননি, তাদের আগাম বুকিং দেয়ারও আহবানও জানান তিনি।বৃহত্তর সিলেটের সন্তান ও সফল ব্যবসায়ী তোফায়েল চৌধুরী জানান, এটি মূলত নিউইয়র্ক সিটির প্রজেক্ট। এই প্রজেক্ট চালু করা হয় নিউইয়র্ক সিটিতে গ্রিন সিটি করার পরিকল্পনার অংশ হিসেবে। অন্য কমিউনিটির লোকজন গ্রহণ করছে এই সুযোগ।

নিউইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টির ইয়ংকার্সে বাংলাদেশি মালিকানাধীন নতুন ইলেকট্রিক ও এইচভিএসি সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান ‘নর্থ অ্যামেরিকা ইএইচভিএসি ইলেকট্রিক্যাল হোলসেল’ আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে । গত ১০ মে, ১৮-৭২ সেন্ট্রাল পার্ক অ্যাভিনিউয়ে অবস্থিত নতুন এই হোলসেল শপ ও শোরুমের উদ্বোধন করা হয়। স্থানীয় ব্যবসায়ী, কমিউনিটির বিশিষ্টজন ও পেশাজীবীদের উপস্থিতিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উদ্যোক্তারা মানসম্মত পণ্য, প্রকৌশল সহায়তা এবং গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স পরিচালিত নতুন এই প্রতিষ্ঠানটি উত্তর আমেরিকাজুড়ে আধুনিক প্রযুক্তিনির্ভর ইলেকট্রিক ও এইচভিএসি সেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটি পরিচালনায় তোফায়েল চৌধুরী লিটনকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন তার দু’ই অনুজ সাইমন চৌধুরী ও ফরহাদ চৌধুরী। বিস্তারিত যোগাযোগের জন্যে ৯১৪-২২২-৯৪৭৭ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন তোফায়েল চৌধুরী।

Posted ৮:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.