বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
প্রবাসীরা কষ্টে থাকলে দেশ ঝুঁকিতে পড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গেপ্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়নে বিভিন্ন দেশে ধীরগতির অভিযোগ তুলে এ বিষয়ে সমাধানে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
এতে জামায়াত আমির আমির লিখেছেন, ‘প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়নে বিভিন্ন দেশে ধীরগতি ও জটিলতার বিষয়ে আমাদের কাছে অনেকেই প্রতিকার চেয়ে উদ্যোগ নেওয়ার কথা বলেছেন।’
সরকারের প্রতি আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা সরকারকে আহ্বান জানাব, আমাদের রেমিট্যান্সযোদ্ধাদের এই অতি জরুরি বিষয়টির দিকে যেন শিগগিরই নজর দেওয়া হয় এবং সমস্যার আশু সমাধান করা হয়।’
পোস্টের শেষে জামায়াত আমির লিখেছেন, ‘প্রবাসীরা ভালো থাকলে দেশও ভালো থাকবে, ইনশাআল্লাহ। আর প্রবাসীরা কষ্টে থাকলে দেশও ঝুঁকিতে পড়বে। প্রবাসী ভাই-বোনদের প্রতি দোয়া, কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল।’
Posted ৯:৪০ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh