বাংলাদেশ অনলাইন : | রবিবার, ০২ নভেম্বর ২০২৫
ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
আবারও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি নতুন করে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য নির্বাচিত হলেন। রোববার (২ নভেম্বর) দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
গত ৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের সদস্যরা (রুকন) গোপন ব্যালটের মাধ্যমে ভোট দেন। এরপর দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা সম্পন্ন করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়েছেন ডা. শফিকুর রহমান। তবে তার ভোট সংখ্যা কিংবা নিকটতম প্রতিদ্বন্দ্বীর নাম ও ভোটের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
গঠনতন্ত্র অনুযায়ী তিন বছরের জন্য জামায়াতের আমির নির্বাচিত হন। তিনি কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যদের পরামর্শক্রমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ নির্বাহী পদগুলোতে দায়িত্ব বণ্টন করে থাকেন।
Posted ৪:০৯ অপরাহ্ণ | রবিবার, ০২ নভেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh