বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বাংলাদেশের নির্বাচন এত শান্তিপূর্ণ হবে ভাবেনি যুক্তরাষ্ট্র : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ০৪ মার্চ ২০২৬

বাংলাদেশের নির্বাচন এত শান্তিপূর্ণ হবে ভাবেনি যুক্তরাষ্ট্র : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বৈঠক হয়। ছবি : সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন এতটা শান্তিপূর্ণ ও অবাধ হবে—এমনটা ভাবেনি মার্কিন যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রী বুধবার (৪ মার্চ) তার সঙ্গে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান। খলিলুর রহমান বলেন, নির্বাচন এত শান্তিপূর্ণ, এত অবাধ হয়েছে, সেটা তাদের আশারও বাইরে ছিল; আশাতীত ছিল। আমাকে তিনি (পল কাপুর) বলেছেন, আমার মনে আছে আপনি ওয়াশিংটন সফরে বলেছেন, আপনারা এই নির্বাচন উৎসবমুখর করতে চান। তখন আমরা ভেবেছিলাম তাই হবে কি? পরে আমরা দেখলাম, আসলে একটি উৎসবমুখর নির্বাচন হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকার রাষ্ট্রদূত (বৈঠকে উপস্থিত ছিলেন) তখন বললেন, কিছু কিছু কেন্দ্র তিনি দেখেছেন, বাইরে মেলার মতো অবস্থা। খুব আনন্দের একটি নির্বাচন হয়েছে। এই নির্বাচনে বিপুল বিজয় অর্জন করেছেন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি। তিনি প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্র সরকারের শুভেচ্ছা জানিয়েছেন। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের প্রধানমন্ত্রীকে চিঠি লিখে অভিনন্দন জানিয়েছেন।

Posted ৫:২৬ অপরাহ্ণ | বুধবার, ০৪ মার্চ ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2226 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.