বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আগের চেয়েও গুরুত্বপূর্ণ : পল কাপুর

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আগের চেয়েও গুরুত্বপূর্ণ : পল কাপুর

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপু। ছবি : সংগৃহীত

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বলেছেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন পল কাপুর। ওয়াশিংটনের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ দূতাবাসে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে পল কাপুরের যোগ দেওয়া নিয়ে শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের ভেরিফায়েড এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট দেওয়া হয়। পোস্টে পল কাপুরের বক্তব্য রয়েছে। সেখানে বলা হয়, বাংলাদেশ দূতাবাস আয়োজিত দেশটির জাতীয় দিবসের সংবর্ধনায় পল কাপুর বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নিরাপত্তা, বাণিজ্য, সুশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পাশাপাশি অভিন্ন মূল্যবোধ দুই দেশকে আরও সমৃদ্ধ ও নিরাপদ করে তোলে।

ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, অনুষ্ঠানে পল কাপুর দুই দেশের সম্পর্কের গুরুত্বসহ ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি ব্যবসা, বাণিজ্য, জ্বালানি, কৃষিপণ্য, নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।

পল কাপুর বলেন, নিরাপত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অংশীদারদের মাঝে গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে রয়েছে বাংলাদেশ। সমুদ্র বা সীমান্তে যা ঘটে, তা ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অন্যান্য এলাকার পাশাপাশি সারা বিশ্বের নিরাপত্তায় প্রভাব ফেলে। বাংলাদেশ যাতে তার সার্বভৌমত্ব ও সমুদ্র এলাকা সুরক্ষার পাশাপাশি কৌশলগত জটিল পরিবেশের প্রেক্ষাপটে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে, সেই লক্ষ্যে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে।

চীনের নাম উল্লেখ না করলেও দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক প্রতিযোগিতার প্রতি ইঙ্গিত করে পল কাপুর বলেন, ‘আমরা নির্দিষ্ট কোনো কিছু বেছে নিতে বাংলাদেশকে চাপ দিই না। আমরা বাংলাদেশকে উন্নত প্রযুক্তির প্রস্তাব দিই, যা বাংলাদেশ স্বাধীনভাবে ব্যবহার করতে পারে এবং নিজের সার্বভৌমত্ব সুরক্ষায় কাজে লাগাতে পারে।’

Posted ১১:৪০ অপরাহ্ণ | শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2228 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.