বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বিচার না হওয়া পর্যন্ত রাজনীতি করার সুযোগ নেই আওয়ামী লীগের : পার্থ

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বিচার না হওয়া পর্যন্ত রাজনীতি করার সুযোগ নেই আওয়ামী লীগের : পার্থ

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ বলেছেন, অনেকে আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে কথা বলে। জুলাইকে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নেই। জুলাইকে জঙ্গি আখ্যা দিয়ে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নেই। এ বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নেই। ২৮ এপ্রিল (মঙ্গলবার) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন আন্দালিভ রহমান।

আন্দালিভ রহমান বলেন, আওয়ামী লীগের আমলে বিদ্যুৎ সেক্টরে লাগামহীন দুর্নীতি ও চুরি হয়েছিল। আর্টিফিশিয়াল ক্রাইসিস সৃষ্টি করা হয়েছিল।

তিনি বলেন, আওয়ামী লীগের অত্যাচারের কথা গত ১৭ বছরে তরুণ সমাজের কাছে কানেক্ট করা যায়নি বলেই এখন তারা ৩৬ জুলাইয়ের কথা বলে বলেও উল্লেখ করেন পার্থ। এটা তাদের ব্যর্থতা বলে উল্লেখ করেন তিনি। পার্থ বলেন, আমরা তরুণ প্রজন্মের সঙ্গে কানেক্ট করতে পারি না। কানেক্ট করতে পারলে তারা উপলব্ধি করতে পারত আমরা গত ১৭ বছরে কত ছোট ৩৬ জুলাই করেছিলাম।

খালেদা জিয়ার বিচারের রায় গণভবনের বারান্দায় লেখা হয়েছিল বলে দাবি করেন পার্থ। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর রায়ও হয়তো গণভবনের কোন করিডর থেকে লেখা হয়েছিল। বিচার বিভাগকে ধ্বংস করা হয়েছিল। তিতাসে নাকি কেজি ধরে টাকা খেত। ওয়াসার এমডিকে সরানোর জন্য হাইকোর্টে রিট করা হয়েছিল। বিসিএস পরীক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের পেছনে জাতির জনক লেখা না হলে পরীক্ষায় পাশ করা হয় নাই।

গণমাধ্যমের মালিকেরা রাতে ঘুমাতে পারত না বলে দাবি করে আন্দালিভ রহমান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একটা স্ট্যাটাস লিখে ১০ বার ডিলিট করতাম। এই বুঝি আইসিটি অ্যাক্টে আমাদের ধরলো কিনা?

বড় বড় ব্যবসায়ীদের বিষেয়ে তিনি বলেন, আমরা এও শুনেছি তারা মা, আম্মু বলে সম্বোধন করেছে। কবিতা বলেছে তুমি আমার প্রথম, তুমি আমার দ্বিতীয়। বিরোধী দলের উদ্দেশে পার্থ বলেন, বিরোধী দলীয় নেতা এখানে বসে এত সুন্দর কথা বলেন। অর্ধেকতো (সরকারী দলের সংসদ সদস্য) ওনার ভক্ত হয়ে গেছে। উনি এত সুন্দর করে বলেন, কেন না, আসুন না, কেন আমরা এটা করতে পারি না।

Posted ৯:৩১ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2226 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.