বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে থাকা যাবে কতদিন, স্পষ্ট করলো ঢাকাস্থ মার্কিন দূতাবাস

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ১১ এপ্রিল ২০২৬

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে থাকা যাবে কতদিন, স্পষ্ট করলো ঢাকাস্থ মার্কিন দূতাবাস

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে একজন আন্তর্জাতিক ভ্রমণকারী কতদিন অবস্থান করতে পারবেন, তা আগমনের সময় ইমিগ্রেশন কর্মকর্তাই নির্ধারণ করেন বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। একইসঙ্গে দূতাবাস স্পষ্ট করে দিয়েছে, ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকা যাবে, এ ধারণা সঠিক নয়।

শনিবার (১১ এপ্রিল) এক বার্তায় ঢাকার মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ইমিগ্রেশন কর্মকর্তা ভ্রমণকারীর অবস্থানের নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেন। এই সময়সীমা বি১/বি২ ভিজিটর ভিসার মেয়াদের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়।

বার্তায় আরও বলা হয়, অনেকেই মনে করেন ভিসার মেয়াদ যতদিন থাকে, ততদিন যুক্তরাষ্ট্রে থাকা বৈধ। কিন্তু প্রকৃতপক্ষে, যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময় উল্লেখ থাকে I-94 ফর্মে। সেখানে থাকা “Admit Until Date” অনুযায়ীই একজন ভ্রমণকারী কতদিন দেশে থাকতে পারবেন, তা নির্ধারিত হয়।

দূতাবাস ভ্রমণকারীদের পরামর্শ দিয়ে জানায়, যুক্তরাষ্ট্রে প্রবেশের পর অনলাইনে I-94 ফর্ম পরীক্ষা করে নিজের অনুমোদিত থাকার সময় সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি। এ জন্য নির্ধারিত ওয়েবসাইট (i94.cbp.dhs.gov) ব্যবহার করতে বলা হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে যুক্তরাষ্ট্রে ভিসা পেতে বাংলাদেশিদের নানা ধরনের জটিলতার মুখোমুখি হতে হচ্ছে। সাক্ষাৎকারের দীর্ঘ অপেক্ষা, কাগজপত্র যাচাইয়ে কঠোরতা এবং আবেদন বাতিলের হার বৃদ্ধি অনেক আবেদনকারীর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শিক্ষার্থী ও পর্যটকদের ক্ষেত্রে ভিসা প্রক্রিয়া আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে।

Posted ১০:৫৪ অপরাহ্ণ | শনিবার, ১১ এপ্রিল ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2228 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.