বাংলাদেশ অনলাইন : | বুধবার, ০৬ মে ২০২৬
ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত ইউরোপের ২৯টি দেশের দূতাবাস ভিসা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় ভিসার মেয়াদ শেষ হলে নাগরিকদের শেনজেনভুক্ত দেশগুলোয় অবস্থান না করতে সতর্কবার্তা দিয়েছে শেনজেন দূতাবাসগুলো। গত ৪ মে দূতাবাসগুলোর ভেরিফায়েড ফেসবুক পেজে এক যৌথ বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
যৌথ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও শেনজেনভুক্ত কোনো দেশে অবস্থান করলে সেই দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হতে পারে। এজন্য বিজ্ঞপ্তিতে ভবিষ্যতে নিষেধাজ্ঞা ও প্রত্যাখ্যান এড়াতে নাগরিকদের ভিসার নিয়মকানুন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
Posted ৯:৫০ পূর্বাহ্ণ | বুধবার, ০৬ মে ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh