বাংলাদেশ অনলাইন : | শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
আব্দুর রশীদ ও সিরাজ উদ্দিন মিয়া। ছবি : সংগৃহীত
মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তির মেয়াদ বাতিল করেছে সরকার। একই সঙ্গে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ১৪ ফেব্রুয়ারি (শনিবার) রাতে এ বিষয়ে দুটি প্রজ্ঞাপন জারি করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা এক প্রজ্ঞাপনে আব্দুর রশীদের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে। অন্যদিকে সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব দিয়ে আরেকটি প্রজ্ঞাপন জারি করেছে ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা।
২০২৪ সালের ৮ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিতে নিয়োগ পান আব্দুর রশীদ। এর আগে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিবের দায়িত্বে ছিলেন। ২০২৪ সালের ১৪ অক্টোবর থেকে দুই বছরের চুক্তিতে আব্দুর রশীদকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।
গণ-অভ্যুত্থানে সরকার পতনের পর অতিরিক্ত সচিবের পদ থেকে অবসরে থাকা বিসিএস ১৯৮২ ব্যাচের কর্মকর্তা আব্দুর রশীদকে প্রথমে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। এর চার দিনের মাথায় ১৭ আগস্ট তাঁকে চুক্তিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়। সেখান থেকে মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ পান তিনি।
Posted ১০:৩৪ অপরাহ্ণ | শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh