বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ২৫ মার্চ ২০২৬

মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ২৫ মার্চের কালরাত ও গণহত্যা দিবসে নিহত শহীদদের স্মরণে গণসমাধিতে মোমবাতি প্রজ্বালন ও সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যার পর জগন্নাথ হল প্রাঙ্গণে আয়োজিত এই স্মরণ অনুষ্ঠানে শোক ও নীরবতার মধ্যদিয়ে শহীদদের প্রতি সম্মান জানানো হয়।

কালরাতের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও ইতিহাসের কলঙ্কিত সেই স্মৃতিকে স্মরণে এ আয়োজনে বৃষ্টি কিছুটা বিঘ্ন সৃষ্টি করলেও থেমে থাকেনি সমাগম। বৃষ্টিকে উপেক্ষা করেই শিক্ষক-শিক্ষার্থীরা গণসমাধিতে মোমবাতি জ্বালান এবং সৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। হল উপাসনালয়ে শহীদদের আত্মার শান্তি কামনায় এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

এদিন রাত রাত ৮টায় রাজধানীর ছায়ানট সংস্কৃতি-ভবনে সংগঠনটির সদস্যরা মোমবাতি প্রজ্বালন করে গানে গানে শ্রদ্ধাঞ্জলি জানান শহীদদের প্রতি। অনুষ্ঠানে ছায়ানট সদস্যরা হাতে প্রজ্বলিত মোমবাতি নিয়েসমবেত কণ্ঠে পরিবেশন করেন- ‘ও আলোর পথযাত্রী’, ‘নাহি ভয় নাহি ভয়’, ‘দুঃখে আমার পরাণ কান্দে’ এবং ‘আগুনের পরশমণি’ গানগুলো।

একই সময় কেন্দ্রীয় শহীদ মিনারে গণহত্যা দিবসে আলোর মিছিল শীর্ষক চিত্র প্রদর্শনী ও মোমবাতি প্রজ্বালনের আয়োজন করে সুশীল সমাজের প্রতিনিধিরা। আয়োজকরা ১৯৭১ এর গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার দাবি জানান।

Posted ১১:৩০ অপরাহ্ণ | বুধবার, ২৫ মার্চ ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2226 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.