সোমবার, ৮ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

যুক্তরাষ্ট্রে এসকে সিনহার তিনতলা বাড়ির সন্ধান

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ২৮ মার্চ ২০২২

যুক্তরাষ্ট্রে এসকে সিনহার তিনতলা বাড়ির সন্ধান

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার ওরফে এসকে সিনহার যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে একটি তিনতলা বাড়ির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ-সংক্রান্ত রেকর্ডপত্রও এরই মধ্যে দুদকের হাতে এসেছে। নিজের আপন ছোট ভাইয়ের নাম ব্যবহার করে বাড়িটি কিনেছেন বলে দুদক সূত্র জানতে পেরেছে।

সূত্র জানিয়েছে, সাবেক বিচারপতি এসকে সিনহার অনুসন্ধান চলমান অবস্থায় বিদেশে অর্থ পাচারের অভিযোগে কানাডা, আমেরিকা, দুবাই, সিঙ্গাপুরসহ একাধিক দেশে তার সম্পদের তথ্যের জন্য চিঠি দেয় অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান। তার চিঠির জবাবে আমেরিকা থেকে এসকে সিনহার তিনতলা বাড়ি কেনার রেকর্ডপত্র পায় দুদক। সেসব তথ্যর ভিত্তিতে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থিত তিনতলা বাড়িটির দাম ২ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ (প্রতি ডলার ৮৬ টাকা হিসাবে) ২ কোটি ৪০ লাখ টাকা। ২০১৮ সালের ১২ জুন এসকে সিনহা সম্পূর্ণ ক্যাশ ডেলিভারিতে নিউ জার্সির প্যাটারসনের জাপার স্ট্রিটে ১৭৯ হোল্ডিংয়ের বাড়িটি কিনেছেন বলে জানা গেছে। অনন্ত কুমার সিনহার ভ্যালি ন্যাশনাল ব্যাংক, প্যাটারসন, নিউ জার্সির একাউন্ট নম্বরে (৮৫৮০৩৩৭৫) ২০১৮ সালের ১১ এপ্রিল থেকে একই বছরের ২০ জুন পর্যন্ত ১ লাখ ৯৬ হাজার ৪৫৮ ডলার জমা হয়।

অন্যদিকে অনন্ত কুমার সিনহা ১ লাখ ৫৭ হাজার ৯০ ডলারের ক্যাশিয়ার চেক সংগ্রহের জন্য তার বড় ভাই এসকে সিনহাকে নিয়ে ভ্যালি ন্যাশনাল ব্যাংকে আসেন এবং ব্যাংক কর্তৃপক্ষকে এসকে সিনহা জানান, যুক্তরাষ্ট্রের প্যাটারসন এলাকায় বাড়ি ক্রয়ের জন্য বন্ধুর কাছ থেকে তিনি ফান্ড পেয়েছেন। এসকে সিনহা প্রধান বিচারপতি থাকাকালে বিভিন্নভাবে অবৈধ টাকা অর্জন করে তা হুন্ডিসহ বিভিন্ন কায়দায় আমেরিকায় পাচার করে তার ছোট ভাইয়ের একাউন্টে ট্রান্সফার ও সে টাকায় বাড়িটি ক্রয় করেন বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।

Posted ৫:৫২ পূর্বাহ্ণ | সোমবার, ২৮ মার্চ ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2233 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.