বাংলাদেশ অনলাইন : | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
শামা ওবায়েদ। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার চায় বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার (২৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বলেন, এমন নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের বিচার নিশ্চিত করা প্রয়োজন। সরকার নিহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। নিখোঁজের ১০ দিন পর, ২৪ এপ্রিল জামিলের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন ২৫ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বৃষ্টির মৃত্যুর খবর নিশ্চিত করেন তার পরিবার।
Posted ৫:৩২ অপরাহ্ণ | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh