ঢাকা : | শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্র বিএনপি পরিবারের নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে জিয়ারত, দোয়া ও পুষ্পস্তবক অর্পণ করেছেন।
বাংলাদেশ সময় ৭ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম, নাজিম উদ্দিন আলম ও বেবী নাজনীন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবিরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আবদুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ, জসিম উদ্দিন ভূঁইয়া, আবদুস সবুর, সেলিম রেজা, মোশারফ হোসেন সবুজ, আবু সাইদ আহমদ, মিজানুর রহমান মিজান, জাহাঙ্গীর শহীদ সরওয়ার্দী, এ.জি.এম. জাহাঙ্গীর হাসাইন, মনিরুল ইসলাম মনির, মাইনুল কবির টিপু ও কাজল মাহমুদসহ আরও অনেকে। উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপির প্রায় পাঁচ শতাধিক নেতা-কর্মী বর্তমানে দেশে অবস্থান করছেন। তাঁদের অধিকাংশই ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন।
Posted ১০:০৩ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh