বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

যুদ্ধবিরতিকে স্বাগত জানাল জাতিসংঘ ও বিভিন্ন দেশ

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

যুদ্ধবিরতিকে স্বাগত জানাল জাতিসংঘ ও বিভিন্ন দেশ

ছবি : সংগৃহীত

ইরানের ওপর পূর্বঘোষিত ব্যাপক আকারের হামলা অন্তত দুই সপ্তাহের জন্য স্থগিত করতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ ঘোষণার পর একে স্বাগত জানিয়েছেন ইরানের সুপ্রিম সিকিউরিটি কাউন্সিল। এদিকে যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়ে জাতিসংঘসহ বিভিন্ন দেশ।

জাতিসংঘ:
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তির জন্য সকল পক্ষকে কাজ করার আহ্বান জানিয়েছেন। তার মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে জড়িত সকল পক্ষকে আন্তর্জাতিক আইনের অধীনে তাদের বাধ্যবাধকতা মেনে চলতে এবং এই অঞ্চলে একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ শান্তির পথ প্রশস্ত করার জন্য যুদ্ধবিরতির শর্তাবলী মেনে চলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।’

অস্ট্রেলিয়া:
যুদ্ধবিরতির ঘোষণা স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘অস্ট্রেলিয়া চায় যুদ্ধবিরতি বহাল থাকুক এবং সংঘাতের একটি সমাধান হোক।’

নিউজিল্যান্ড:
নিউজিল্যান্ড যুদ্ধবিরতিকে স্বাগত জানালেও সতর্ক করে বলেছে, শান্তি নিশ্চিত করতে এখনো ‘গুরুত্বপূর্ণ কাজ’ বাকি আছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্সের মুখপাত্র বলেছেন, ‘যদিও এটি একটি উৎসাহব্যঞ্জক খবর, একটি স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে আগামী দিনগুলোতে এখনো জরুরি অনেক কাজ বাকি আছে।’

জাপান:
যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে জাপান বলছে, সংকট নিরসনে ‘সুনির্দিষ্ট পদক্ষেপ প্রয়োজন’, যার মধ্যে হরমুজ প্রণালি দিয়ে নৌযানের নিরাপদ চলাচল নিশ্চিত করাও অন্তর্ভুক্ত।

ইরাক:
ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এই যুদ্ধবিরতিকে ‘স্বাগত’ জানাচ্ছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘গুরুত্বপূর্ণ ও টেকসই সংলাপের’ আহ্বান জানিয়েছে দেশটি।

পাকিস্তান:
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের মিত্ররা লেবাননসহ ‘সর্বত্র’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সামাজিকমাধ্যম এক্সে তিনি বলেন, ‘আমি আনন্দের সাথে জানাচ্ছি যে, ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের সঙ্গে লেবাননসহ সর্বত্র যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।’ তবে ইসরাইল পরে জানায়, দুই সপ্তাহের এই যুদ্ধবিরতিতে ‘লেবানন অন্তর্ভুক্ত নয়।’

সূত্র : ফ্রান্স২৪

Posted ২:১৮ অপরাহ্ণ | বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.