বাংলাদেশ অনলাইন : | সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
পোপ চতুর্দশ লিও। ছবি : এএফপি
পোপ চতুর্দশ লিও বলেছেন, আক্রমণের শিকার হওয়া সত্ত্বেও তিনি ইরানের সঙ্গে চলমান যুদ্ধের বিরুদ্ধে তার অবস্থান থেকে সরে আসবেন না। সেই সঙ্গে এ নিয়ে কথা বলা অব্যাহত রাখবেন। খবর : আল জাজিরার।
রোমান ক্যাথলিক চার্চের এ নেতা আরও বলেন, খ্রিস্টান ধর্মের বার্তাকে অপব্যবহার করা হচ্ছে। আলজিয়ার্সগামী বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পোপ এ মন্তব্য করেন। প্রথম মার্কিন পোপ হিসেবে আফ্রিকার চার দেশে ১০ দিনের দীর্ঘ এ সফর শুরু করছেন তিনি।
লিও বলেন, ‘আমি তার সঙ্গে কোনো বিতর্কে জড়াতে চাই না। তবে আমি মনে করি না যে গসপেলের বার্তা যেভাবে কিছু মানুষ অপব্যবহার করছে, তার উদ্দেশ্য তা ছিল।’
তিনি আরও বলেন, ‘আমি যুদ্ধের বিরুদ্ধে উচ্চকণ্ঠে কথা বলা অব্যাহত রাখব। আমি শান্তি প্রতিষ্ঠায়, সংলাপ প্রসারে এবং বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বহুপাক্ষিক সম্পর্ক জোরদার করার মাধ্যমে সমস্যার ন্যায়সঙ্গত সমাধানের পথ খুঁজব।’
রয়টার্স প্রকাশিত প্রতিবেদনে পোপের বরাতে বলা হয়, ‘অসংখ্য নিরপরাধ মানুষ প্রাণ হারাচ্ছে। আমি মনে করি, কারও না কারও জেগে ওঠার সময় হয়েছে এবং বলতে হবে যে—এর চেয়েও ভালো পথ রয়েছে।’
Posted ৬:০১ অপরাহ্ণ | সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh