বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
ছবি : সংগৃহীত
গুলশান–২ এলাকায় অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে করা এক মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারির নির্দেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক একেএম মর্তুজা আলী সাগর রেড নোটিস জারির আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলার আগে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক দেশত্যাগ করেছেন। তাঁকে গ্রেপ্তারের স্বার্থে ইন্টারপোলের সহায়তায় রেড নোটিস জারি প্রয়োজন।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। টিউলিপ রিজওয়ানা সিদ্দিক শেখ রেহানার মেয়ে এবং যুক্তরাজ্যের লেবার পার্টির একজন সংসদ সদস্য। মামলার বিষয়ে তাঁর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Posted ১০:১১ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh