বাংলাদেশ অনলাইন ডেস্ক : | রবিবার, ০২ আগস্ট ২০২৬
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১ আগস্ট (শনিবার) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এসময়, চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের পক্ষ থেকে তারেক রহমানকে দেওয়া হয়েছে। এছাড়া সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও স্থানীয় সরকার নির্বাচন নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। নির্বাচন কমিশনও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে। তফসিল ঘোষণার পর একাধিক প্রার্থী মনোনয়ন জমা দিলে সংসদের বিশেষ অধিবেশন ডেকে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।
Posted ১২:০২ পূর্বাহ্ণ | রবিবার, ০২ আগস্ট ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh