Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ অনলাইন ডেস্ক :   |   শনিবার, ০১ আগস্ট ২০২৬

বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র। এসব দেশের আবেদনকারীদের মার্কিন ভিসা পেতে হলে সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে। ১ জুলাই (শুক্রবার) ট্রাম্প প্রশাসনের বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। নতুন এই নিয়ম ৩ আগস্ট থেকে কার্যকর হবে।

এই বিজ্ঞপ্তি বি-ওয়ান ও বি-টু ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। সাধারণত ব্যবসা ও পর্যটন ভ্রমণের জন্য এই ক্যাটাগরিতে ভিসা দেওয়া হয়ে থাকে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কনস্যুলার কর্মকর্তারা ভিসা ইস্যুর শর্ত হিসেবে নির্দিষ্ট কিছু অ–অভিবাসী ভিসা আবেদনকারীকে ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দেওয়ার নির্দেশ দিতে পারেন। সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তারা বন্ডের এই পরিমাণ নির্ধারণ করবেন।

এতে আরও বলা হয়, ২০২৫ সালের ভিসা বন্ড পাইলট প্রকল্প থেকে এমন পর্যাপ্ত তথ্য পাওয়া গেছে, যা নির্দেশ করছে- বন্ড নেওয়া ভিসাধারীদের বাধ্যবাধকতা বজায় রাখতে এই পদক্ষেপ বেশ কার্যকর ফল দিয়েছে।

Posted ১১:১৬ অপরাহ্ণ | শনিবার, ০১ আগস্ট ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.