বাংলাদেশ ডেস্ক | রবিবার, ০৪ আগস্ট ২০২৪
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিরাজমান পরিস্থিতি বিবেচনায় আগামীকাল রোববার (৪ আগস্ট) সব ধরনের ভিসা এবং মার্কিন নাগরিকদের পরিষেবা সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে ঢাকায় মার্কিন দূতাবাস।
শনিবার (৩ আগস্ট) রাতে ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আগামীকাল সমস্ত ভিসা এবং মার্কিন নাগরিক পরিষেবার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হবে এবং পরবর্তী তারিখে তা পুনঃনির্ধারিত করা হবে। মার্কিন দূতাবাস আগামীকাল রোববার সীমিত কার্যক্রমের জন্য খোলা থাকবে।
যারা জরুরি ভ্রমণ করতে চায় তাদের উদ্দেশে বলা হয়েছে, জরুরি ভ্রমণ পরিকল্পনাসহ আবেদনকারীরা ustraveldocs.com-এ একটি দ্রুত অ্যাপয়েন্টমেন্টের জন্য অনুরোধ করতে পারবে।
Posted ২:২৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৪ আগস্ট ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh