শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

মহামারি কাটিয়ে ওঠার আশাবাদ

শেখ হাসিনাকে মোদির চিঠি

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ২১ জুন ২০২১

শেখ হাসিনাকে মোদির চিঠি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

মহামারি কাটিয়ে ওঠার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন। ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা বার্তায় মোদি বলেছেন, ‘আমি আশাবাদী, খুব শিগগিরিই মহামারির বিরুদ্ধে মানবতা জয়ী হবে।’

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন থেকে ২০ জুন (রবিবার) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ২০১৪ সালে জাতিসংঘ ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এ বছর বিশ্বব্যাপী সপ্তমবারের মতো যোগ দিবস উদযাপন হবে। তবে গতবছরের মতো এবারও মহামারি কভিডের কালে দিবসটি এসেছে।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, মহামারি মোকাবিলায় আমাদের যোদ্ধারা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। গতবছর আন্তর্জাতিক যোগ দিবসের সময় থেকে এ পর্যন্ত মহামারির বিরুদ্ধে ইতিবাচক অগ্রগতি হয়েছে। চিকিৎসাবিজ্ঞান এ ভাইরাসের প্রকৃতি বুঝতে পেরেছে। মহামারি মোকাবিলায় বেশ কয়েকটি টিকা এসেছে। এর মাধ্যমে জনগণ রক্ষা পাচ্ছে। আমি আশাবাদী, খুব শিগগিরই মহামারির বিরুদ্ধে মানবতা জয়ী হবে।

নরেন্দ্র মোদি বলেন, এ বছর আন্তর্জাতিক যোগ দিবসের প্রতিপাদ্য বিষয় ‘সুস্থতার জন্য যোগ’। যোগ আমাদের মন ও দেহকে ভালো রাখে। কভিড যেকোনো মানুষকে আক্রান্ত করতে পারে, আর যোগ শরীরে শক্তি বাড়িয়ে রোগ প্রতিরোধে সহায়তা করতে পারে।

প্রতিবছর বাংলাদেশে যোগ দিবস উদযাপন হয়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বেশ কয়েক বছর ধরে বিপুলসংখ্যক লোক অংশ নেয় যোগ দিবসের কর্মসূচিতে।

মোদি বলেন, আমি নিশ্চিত দিবসটি উদযাপনে আপনার সরকার সহায়তা অব্যাহত রাখবে। আপনার, আপনার পরিবার ও আপনার জনগণের সুস্বাস্থ্য কামনা করি।

Posted ৭:৫৮ পূর্বাহ্ণ | সোমবার, ২১ জুন ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2229 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.