বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
তিনি সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য দ্বিপক্ষীয় অংশীদারত্ব জোরদারে ওয়াশিংটনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ১২ মার্চ তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অতিথি হিসেবে যোগ দেন।
ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যেতে প্রস্তুত, যাতে উভয় দেশের জন্য অর্থনৈতিক সমৃদ্ধি, স্থিতিশীলতা ও নিরাপত্তাসহ অভিন্ন অগ্রাধিকারগুলো বাস্তবায়ন জোরদার করা যায়। বাসস
Posted ৩:৫২ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh