বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সংস্কার বাস্তবায়নে এনসিপির লড়াই অব্যাহত থাকবে : নাহিদ ইসলাম

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

সংস্কার বাস্তবায়নে এনসিপির লড়াই অব্যাহত থাকবে : নাহিদ ইসলাম

ছবি : সংগৃহীত

এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, ‘সরকার পুরোনো পথে হাঁটতে শুরু করেছে। সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে।’ সোমবার (১৬ মার্চ) রাজধানীর মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, ‘সরকার পুরোনো পথে হাঁটতে শুরু করেছে। সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে।’

সংস্কার ও পরিবর্তনের জন্য জাতীয় নাগরিক পার্টির লড়াই অব্যাহত থাকবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে। সরকার পুরোনো পথে হাঁটলে আমাদের নতুন দিগন্ত উন্মোচিত করতে হবে। সংস্কার বাস্তবায়নের লড়াইয়ের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিনসহ এনসিপির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ‘পরিবর্তন ও জুলাই সনদ বাস্তবায়নের লড়াইয়ের জন্য জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরী উত্তরের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। ইফতার মাহফিলের সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সদস্য সচিব সরদার আমিরুল ইসলাম সাগর।

Posted ৯:৪৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2226 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.