বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সমস্যা অনেক, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সমাধানও সম্ভব : জুবাইদা রহমান

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

সমস্যা অনেক, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সমাধানও সম্ভব : জুবাইদা রহমান

বস্তিবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। ছবি : সংগৃহীত

সুষ্ঠু পরিকল্পনার মধ্য দিয়ে বস্তিবাসীদের বিভিন্ন সমস্যার সমাধান করার আশ্বাস দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। ঢাকা-১৭ আসনভুক্ত এলাকার কয়েকটি বস্তির বাসিন্দাদের সমস্যা শুনে তিনি বলেছেন, ‘আপনাদের সমস্যা অনেক। আমি, আপনি আমাদের সবার সমস্যা অনেক। কিন্তু সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান সম্ভব।’

৪ ফেব্রুয়ারি (বুধবারঘ) বিকেলে রাজধানীর হাতিরঝিলের অ্যাম্পিথিয়েটারে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জুবাইদা রহমান। বিএনপির নির্বাচন পরিচালনা পেশাজীবী কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকা–১৭ আসনের আওতাধীন কড়াইল, ভাষানটেক ও সাততলা বস্তির বাসিন্দারা অংশ নেন। সেখানে বস্তিবাসীদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শোনেন জুবাইদা রহমান। ঢাকার এ আসনে বিএনপির প্রার্থী তারেক রহমান। মতবিনিময় সভায় প্রকৌশলী, চিকিৎসক, আইনজীবীসহ বিভিন্ন পেশার লোকজন অংশ নেন।

মেধা ও শ্রমের মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করে জুবাইদা রহমান বলেন, ‘এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়। আমরা বলি—আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। ভেদাভেদের আগে সমতা, সবার জন্য সমান সুযোগ এবং শ্রমের মর্যাদা আমরা নিশ্চিত করতে চাই।’ তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি সমাজ ও রাষ্ট্র উপহার দিতে চাই, যেখানে নেতার আগে জনতা। করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ।’
‘ইশতেহারে প্রত্যাশার চেয়েও বেশি থাকবে’

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান দলের নির্বাচনী ইশতেহার নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘এককথায় বলতে চাই, যে যে সমস্যার কথা আপনারা বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে আগামী পরশু যে নির্বাচনী ঘোষণা (ইশতেহার) পেশ করতে যাচ্ছে, আপনারা দয়া করে তা পড়বেন। আপনারা যা যা চেয়েছেন, তার চেয়েও বেশি বিএনপি আপনাদের জন্য করবে।’

নজরুল ইসলাম খান দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় নিয়ে বলেন, বর্তমানে শুধু দ্রব্যমূল্য নয়, যাতায়াত ও চিকিৎসাতেও মানুষের অতিরিক্ত খরচ হচ্ছে। বিএনপি ক্ষমতায় গেলে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সংগতি রেখে মজুরি নির্ধারণ করবে। নারী শ্রমিকদের জন্য নিরাপদ আবাসন ও যাতায়াতব্যবস্থার ওপর জোর দিয়ে তিনি বলেন, প্রতি দুই বছর অন্তর শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের জন্য কমিশন গঠন করা হবে।

বস্তি উচ্ছেদ প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, সরকার বস্তিবাসীদের উচ্ছেদ না করে বহুতল ভবন নির্মাণ করে ফ্ল্যাটের ব্যবস্থা করবে। পরিবহনশ্রমিকদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পরিবহন হলো দেশের লাইফলাইন। অসুস্থ বা দুর্ঘটনাকবলিত শ্রমিকদের জন্য সরকার প্রয়োজনে ভর্তুকি দিয়ে বিমার ব্যবস্থা করবে, যাতে তারা উন্নত চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা পায়। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকি, নির্বাচন পরিচালনা পেশাজীবী কমিটির দলনেতা ফরহাদ হালিম (ডোনার) প্রমুখ।

Posted ৮:৩৭ অপরাহ্ণ | বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2226 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.