শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সাবেক আইজিপি ও পিবিআই প্রধানের পাসপোর্ট বাতিল

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫

সাবেক আইজিপি ও পিবিআই প্রধানের পাসপোর্ট বাতিল

সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী ও পিবিআই প্রধান বনজ কুমার। ছবি : সংগৃহীত

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও সৌদি আরবে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী এবং সাবেক অতিরিক্ত আইজিপি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারের পাসপোর্ট বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সাবেক আইজিপি শহীদুল হক অবসরে গেলে জাবেদ পাটোয়ারীকে আইজিপি করা হয়। ২০১৮ সালে তিনি দায়িত্বে থাকাকালে পুলিশের সহযোগিতায় একতরফা ও ‘রাতের ভোট’ অনুষ্ঠিত হয়। ওই ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় আসে।

পরে ২০২০ সালের ১৩ এপ্রিল জাবেদ পাটোয়ারীকে প্রথম দফায় তিন বছরের চুক্তিতে সৌদি আরবে রাষ্ট্রদূত নিযুক্ত করে শেখ হাসিনার সরকার। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি থেকে পরবর্তী এক বছর ছয় মাসের জন্য তাকে আবার একই পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়।

অন্তর্বর্তী সরকার ৮ আগস্ট দায়িত্ব গ্রহণের পর ১৪ আগস্ট জাবেদ পাটোয়ারীসহ ছয় রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল করে। তাদের দেশে ফিরতে নির্দেশ দেওয়া হয়। জাবেদ পাটোয়ারী বাদে সবাই দেশে ফিরে মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন। নির্দেশ জারির পর প্রায় দুই মাস চলে গেলেও তিনি ফেরেননি। ঢাকা ও রিয়াদের কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, জাবেদ পাটোয়ারী রাষ্ট্রদূতের দায়িত্ব ত্যাগ করে ২৮ আগস্ট সৌদি আরবের রাজধানী রিয়াদ ত্যাগ করেন। পরে তিনি দুবাই হয়ে যুক্তরাষ্ট্র পাড়ি জমান।

Posted ৬:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2230 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.