বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায়ে অসন্তোষ জানিয়েছেন তার বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগম এবং সহযোদ্ধারা। তাদের মতে এই রায়ে ন্যায় বিচার প্রতিফলিত হয়নি।
বাবা মজমুল হোসেন বলেন, আমার ছেলে আবু সাঈদ অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছিল। কোনো অন্যায় করেনি। আমার ছেলের হাতে কোনো অস্ত্র ছিল না। কিন্তু পুলিশ নির্মমভাবে আমার ছেলেকে গুলি করে হত্যা করেছে; এর সুষ্ঠু বিচার এখনও পাইনি।
তিনি বলেন, আজকে যে রায়টি দিয়েছে এতে আমরা সন্তুষ্ট নই, কারণ একজনকে হত্যা করে অপরাধের রায় এরকম হতে পারে না। দুজনকে ফাঁসি আর মূল হত্যাকারীদের সামান্য বিচার হতে পারে না।
এর রায় আর কঠিন ও ফাঁসি দেওয়া উচিত ছিল বলে জানান আবু সাঈদের বাবা মকবুল হোসেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রায় ঘোষণার পর পরই এই প্রতিক্রিয়া জানান আবু সাঈদের পরিবার ও সহযোদ্ধারা। এসময় ন্যায় বিচার নিশ্চিতে সরকারের কাছে মামলাটি পুনরায় আপিলের পাশাপাশি পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।
একই সঙ্গে শহীদ আবু সাঈদের সহযোদ্ধা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থীর সুমন মিয়া বলেন, অপরাধ অনুযায়ী শাস্তি নিশ্চিত হয়নি। রায় পুনরায় বিবেচনার দাবি জানান তারা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ঘোষিত এই রায় কেবল আবু সাঈদের পরিবার নয়, রংপুরজুড়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
Posted ৭:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh