শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

১০ মাসে ঢাকায় ঝটিকা মিছিল থেকে প্রায় ৩ হাজার আওয়ামী লীগ নেতা-কর্মী গ্রেপ্তার

বাংলাদেশ অনলাইন :   |   শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

১০ মাসে ঢাকায় ঝটিকা মিছিল থেকে প্রায় ৩ হাজার আওয়ামী লীগ নেতা-কর্মী গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

চলতি বছরের গত ১০ মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ–সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন ঝটিকা মিছিলে অংশ নিয়েছিলেন।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল থেকে ৪৬ জনকে গ্রেপ্তার উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে তালেবুর রহমান বলেন, চলতি বছরে ঢাকার বিভিন্ন স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। গ্রেপ্তার এসব নেতা–কর্মীরা সবাই ঝটিকা মিছিলে অংশ নেন। ঝটিকা মিছিল থেকে আটকের পর যাচাই-বাছাই করে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার রাজধানীর সাতটি স্থান থেকে ৪৬ জনকে গ্রেপ্তারের তথ্য উল্লেখ করে তালেবুর রহমান বলেন, এর মধ্যে শেরেবাংলা নগর থানা এলাকা থেকে ১৮ জন, বিজয়নগর থেকে ১৩ জন, খিলক্ষেত থেকে ৪ জন, উত্তরার ৯ নম্বর সেক্টর থেকে ২ জন, বাড্ডা থেকে ৩ জন, বনানী থেকে ৩ জন এবং তেজগাঁও থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এক প্রশ্নের জবাবে তালেবুর রহমান বলেন, ঢাকার বাইরে থেকে এসে টাকার বিনিময়ে ঝটিকা মিছিলে এসব নেতা–কর্মী অংশ নিচ্ছেন। এই মিছিলের পেছনে অনেকেই আর্থিকভাবে সহযোগিতা করছেন। যারা আর্থিকভাবে সহায়তা করছেন, তাদেরও আইনের আওতায় আনার কাজ চলছে।

মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি ও যেকোনো মূল্যে রাজধানীতে অবস্থান জানান দিতেই এসব মিছিল করা হচ্ছে বলে মনে করেন পুলিশ কর্মকর্তা তালেবুর রহমান। তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক তৎপরতা বাড়বে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা এসব বিষয় মাথায় রেখে নির্বাচনী প্রস্তুতি চালিয়ে যাচ্ছি। আমরা সতর্ক রয়েছি। যেকোনো অপতৎপরতা রুখে দেওয়ার সক্ষমতা আমাদের রয়েছে।’

 

Posted ১০:৩৫ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2230 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.