বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

৫০ জন কারিগরের ১২০০ ঘণ্টার পরিশ্রমে তৈরি ইশা আম্বানির মেট গালা লুক

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

৫০ জন কারিগরের ১২০০ ঘণ্টার পরিশ্রমে তৈরি ইশা আম্বানির মেট গালা লুক

মেট গালায় এবারও নজর কাড়লেন ভারতের ব্যবসায়ী ইশা আম্বানি। ছবি : সংগৃহীত

নিউইয়র্কের সবচেয়ে আলোচিত ফ্যাশন আয়োজন মেট গালায় এবারও নজর কাড়লেন ভারতের ব্যবসায়ী ইশা আম্বানি। সোমবার (৪ মে) রাতে নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট-এর লাল গালিচায় তার উপস্থিতি ঘিরে তৈরি হয় ব্যাপক আলোচনা। এই লুক তৈরি করতে সময় লেগেছে প্রায় ১,২০০ ঘণ্টারও বেশি এবং কাজ করেছেন ৫০ জনেরও বেশি কারিগর।

ইশা আম্বানি লাল গালিচায় হাজির হন গৌরব গুপ্তার ডিজাইন করা ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে তৈরি এক ব্যতিক্রমী শাড়ি পড়ে, যেখানে ব্যবহৃত হয়েছে খাঁটি সোনার সুতা। শাড়ির নকশায় দেখা যায় প্রাচীন ভারতীয় ফ্রেস্কো আর পিচওয়াই চিত্রকলার অনুপ্রেরণা। এতে যুক্ত হয়েছে জারদৌজি, আরি ও রিলিফ এমব্রয়ডারির সূক্ষ্ম কাজ।

তার ব্লাউজে ব্যবহার করা হয়েছে হীরার ঝলমলে কাজ, যা এসেছে নীতা আম্বানির ব্যক্তিগত সংগ্রহ থেকে নেওয়া ২০০টিরও বেশি পুরোনো কাট হীরা দিয়ে। গলায় ছিল ২৫০ ক্যারেটের বেশি ওজনের ডাবল-লেয়ার ডায়মন্ড নেকলেস, সঙ্গে হাতফুল ও হীরার কোমরবন্ধ যা পুরো লুককে আরও রাজকীয় করে তোলে।

ইশা আম্বানির লুকের আরেকটি বিশেষ দিক ছিল তার অ্যাক্সেসরিজ। তিনি সুবোধ গুপ্তের তৈরি আমের ভাস্কর্যসহ একটি ক্রোশে ব্যাগ বহন করেন, যা ভারতের কারুশিল্প ও ঐতিহ্যের প্রতীক হিসেবে উপস্থাপিত হয়। এছাড়া তার চুলের সাজে ছিল গাজরা-অনুপ্রাণিত একটি ভাস্কর্য, যা কাগজ, তামা ও পিতল দিয়ে হাতে তৈরি করেন শিল্পী সৌরভ গুপ্ত।

সব মিলিয়ে, এবারের মেট গালায় ইশা আম্বানির উপস্থিতি ছিল শিল্প, ঐতিহ্য ও বিলাসিতার এক অনন্য সমন্বয় যা বিশ্ব ফ্যাশন অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Posted ৯:২৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.