বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

২২ মার্চ খালেদা জিয়ার খনি দুর্নীতি মামলায় শুনানি

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০২১

২২ মার্চ খালেদা জিয়ার খনি দুর্নীতি মামলায় শুনানি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১০ আসামির বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় চার্জ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়েছে। আগামী ২২ মার্চ পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

২২ ফেব্রুয়ারি (সোমবার) কেরানীগঞ্জে ঢাকার বিশেষ জজ আদালত-২ এর ভারপ্রাপ্ত বিচারক নজরুল ইসলাম আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে এ তারিখ ঠিক করেন।

আজ মামলাটি চার্জ শুনানির দিন ধার্য ছিল। কিন্তু মামলার প্রধান আসামি খালেদা জিয়া আদালতে হাজির হতে পারেননি। আজ খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার চার্জ শুনানি পেছানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে শুনানির পরবর্তী এ তারিখ ধার্য করেন। খালেদা জিয়ার আরেক আইনজীবী হান্নান ভূঁইয়া এতথ্য জানান।

উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ঠিকাদার নিয়োগে অনিয়ম ও ১৫৮ কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থার সহকারী পরিচালক মো. নাজমুল আলম শাহবাগ থানায় এই মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত আসামির সংখ্যা ১৩ জন। কিন্তু জামায়াত নেতা নিজামী ও মুজাহিদের ফাঁসি কার্যকর ও ব্যারিস্টার আমিনুল হক মারা যাওয়ায় এখন আসামির সংখ্যা ১০ জন।

Posted ৬:৩৮ পূর্বাহ্ণ | সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2229 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.