সোমবার, ৮ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

পুতিনের বান্ধবীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ০৩ আগস্ট ২০২২

পুতিনের বান্ধবীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বান্ধবীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউক্রেনে হামলার পর থেকেই রাশিয়ার অভিজাত নাগরিকদের ওপর একের পর এক বিধিনিষেধ আরোপ করে যুক্তরাষ্ট্র। ২ আগস্ট (মঙ্গলবার) এলিনা মারাতোভনা কাবায়েভার ওপর এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। খবর : সিএনএনের।

ট্রেজারি বিভাগ বিবৃতিতে বলা হয়েছে, রুশ সরকারের কোনো সংস্থার নেতা, কর্মকর্তা, ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা অথবা পরিচালনা পরিষদের সদস্য হওয়ায় কাবায়েভার ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এতে আরও বলা হয়, পুতিনের সঙ্গে ৩৯ বছর বয়সি এলিনার ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ আছে। তিনি রাশিয়ার নিম্নকক্ষ ‘দুমার’ সাবেক সদস্য এবং বর্তমানে ক্রেমলিনপন্থি সংবাদমাধ্যম ন্যাশনাল মিডিয়া গ্রুপের প্রধান। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য ইতোমধ্যে এলিনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এলিনা ছাড়া আরও বেশ কয়েকজন রুশ অভিজাত পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করেছে ট্রেজারি বিভাগ।

Posted ১২:০২ অপরাহ্ণ | বুধবার, ০৩ আগস্ট ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.